টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 22 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিআরইউ সভাপতিসহ সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলায় নিন্দা ও জড়িতদের গ্রেপ্তার দাবি

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি
May 22, 2025 11:01 am
সন্ত্রাসী হামলায়

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি জনাব আবু সালেহ আকনসহ বেশ কয়েকজন সাংবাদিকের উপর সশস্ত্র সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)।একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও যথাযথ শাস্তির দাবি জানিয়েছে ডিজাব।

ডিজাব সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহসহ কাযনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতিতে এ দাবি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নেতৃবৃন্দ বলেন, বুধবার রাতে (২১ মে) ডিআরইউ কার্যালয়ের সামনের ‘চেয়ারম্যান টি স্টল’ নামে একটি দোকানের মালামাল লুট করে নিয়ে যায় স্থানীয় সন্ত্রাসী গং। তারা ওই দোকানের ৫০ হাজার টাকার মালামালসহ দোকানটি গায়েব করে দেয়।

এমন অন্যায়ে বাঁধা দিতে গেলে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, দপ্তর সম্পাদক রফিক রাফি, সিনিয়র সদস্য মশিউর রহমান, মাহবুব হাসান, দেলোয়ার মহিন, মফিজুল সাদিকসহ বেশ কিছু সাংবাদিক ওই সন্ত্রাসীদের হামলার শিকার হন। এতে ডিআরইউ সভাপতিসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত সাংবাদিকরা জানান, সন্ত্রাসী জাকির হোসেন ও তার অনুসারীরা রাতের আঁধারে পিস্তল, দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে ওই হামলা চালায়।

হামলা প্রসঙ্গে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, ডিআরইউ’র সামনের একটা দোকান লুট করে নেয় ওই সন্ত্রাসী চাঁদাবাজ চক্র। গরিব মানুষের একটা দোকান লুট করায় ও দোকানটি ক্ষতিগ্রস্ত করার প্রতিবাদ করতে গেলে অস্ত্রসহ জাকির ও তার অনুসারীরা আমাদের উপর হামলা করেছে।

Follow us on Facebook . Read Latest News from Us .

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী

ঈদুল ফিতর উপলক্ষে মেট্রোরেল চলাচল বন্ধ আজ

ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

১৭৮ কোটি টাকার বিশেষ বরাদ্দ পাচ্ছে দেশের সব জেলা পরিষদ

সাভারে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রদর্শনী, বিদ্যালয় উন্নয়নে প্রতিশ্রুতি ওবায়দুর রহমান অভির

অর্থ আত্মসাতে সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ: নারীসহ দুইজনের সশ্রম কারাদণ্ড

কী আছে ইরানের নতুন ১৪ দফা প্রস্তাবে?

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে দুটি তদন্ত কমিটি গঠন

আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে জনসমর্থনে এগিয়ে আমিনুর রহমান