টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাটি কাটায় সাতকানিয়ায় জামায়াত কর্মী মোমেনকে ৫ লাখ টাকার জরিমানা

প্রতিবেদক
স ম জিয়াউর রহমান
April 1, 2026 3:59 pm

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির মাটি কাটায় আব্দুল মোমেন (৩৭) নামে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গত সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানী বেড়িবাঁধ এলাকায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান ও সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আব্দুল মোমেন সাতকানিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছিটুয়া পাড়ার বাসিন্দা মো. জাকারিয়ার ছেলে।

জানা যায়, রাতের আঁধারে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের খবর পেয়ে পুলিশের দুটি টিম উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ঘটনাস্থল থেকে মাটি কাটার সঙ্গে সম্পৃক্ত ও অভিযুক্ত আব্দুল মোমেনকে আটক করা হয়।
ে
বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানকে অবহিত হয়। পরবর্তীতে তার নির্দেশনা অনুযায়ী আব্দুল মোমেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর ১৫ (১) ধারায় ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সময় পুলিশের উপস্থিতির টের পেয়ে ঘটনাস্থলে দুটি এস্কেভেটর রেখে চাবি নিয়ে চালক পালিয়ে যায়। এরপর সেগুলো বিকল করে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান গণমাধ্যমকে বলেন, আব্দুল মোমেন নামের ওই ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ঘটনাস্থল থেকে আব্দুল মোমেনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের বিষয়টি স্বীকার করেছেন। কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

সাতকানিয়া উপজেলার কেওচিয়া এলাকায় কৃষি জমির মাটি কাটার অভিযোগে আব্দুল মোমেন নামক এক ব্যক্তিকে জরিমানা করায় উপজেলা প্রশাসনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন চট্টগ্রামের পরিবেশ, জলবায়ু, কৃষি ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের নেতৃবৃন্দ। বিবৃতিতে সংগঠনের সভাপতি ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান বলেন, সাতকানিয়া উপজেলার কেওচিয়া এলাকাটি এখন পরিবেশ বিপর্যয়ের চরম পর্যায়ে। এ এলাকাটি রক্ষা করা ও কৃষি উন্নয়নে ভূমিকা পালন করতে হবে। এজন্য আব্দুল মোমেন নামক একজন মাটি খেকোকে ৫ লক্ষ টাকা জরিমানা করে শাস্তির আওতায় আনায় প্রশাসনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই এবং একই সাথে কেওচিয়া এলাকাটি ইটভাটা মুক্ত করার দাবি জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মির্জাপুরে বন বিভাগের জমি দখল করে সংঘটিত হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ! নেপথ্যে মদদ দিচ্ছে বিএনপির কিছু নেতাকর্মী

বিদ্যুৎস্পৃষ্ট

বৃষ্টির কারণে ছাদে পিচ্ছিল থাকায় উপর থেকে নিচে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

কদমতলীতে শিশু হত্যার রহস্য উদ্ঘাটনসহ ঘাতক গ্রেফতার

দক্ষিণ রাউজানে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালার প্রস্তুতি সম্পন্ন

ইরান যুদ্ধের প্রভাবে ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ

শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে মাউশির সর্বশেষ তথ্য

অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ টাইগারদের ঐতিহাসিক জয়

বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ করলো মিসর দূতাবাস

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৪৩ কোটি ডলারের অস্ত্র কিনছে ভারত

সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ৫৭৭ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ, আটক ১