টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 20 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কদমতলীতে শিশু হত্যার রহস্য উদ্ঘাটনসহ ঘাতক গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 20, 2026 4:31 pm

রাজধানীর কদমতলীতে শিশু হত্যার রহস্য উদ্ঘাটনসহ ঘাতককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কদমতলী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম-মায়া বেগম ওরফে লাবনী (৪৫)। তাকে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কদমতলী থানাধীন খানকাহ শরীফ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

কদমতলী থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভিকটিমের মা মুন্নি আক্তার থানায় এসে জানান, তার শিশু ছেলে খেলতে বের হয়ে আর ফিরে আসেনি। এর প্রেক্ষিতে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় এবং পুলিশ তদন্ত শুরু করে। গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮ টার সময় গেন্ডারিয়া থানা এলাকায় প্লাস্টিকের ড্রামের মধ্যে অজ্ঞাত এক শিশুর লাশ পাওয়া যায়। মুন্নি আক্তারকে গেন্ডারিয়া থানায় নিয়ে গেলে তিনি লাশটি তার নিখোঁজ ছেলের বলে শনাক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কদমতলী থানা পুলিশের তদন্ত টিম সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং লাশের সঙ্গে থাকা কাপড় এলাকাবাসীকে দেখিয়ে শনাক্ত করার চেষ্টা চালায়। ভিকটিমের বোনকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় এই ধরনের জামা তাদের প্রতিবেশী মায়া বেগমের মেয়ের গায়ে দেখেছে। পুলিশ উক্ত প্রতিবেশীর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে জামাটি তার বলে স্বীকার করে, কিন্তু দেখাতে বললে খুঁজে পায় না। এতে পুলিশের সন্দেহ ঘনীভূত হয়।

পরবর্তীতে আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে এবং প্রতিবেশী মায়া বেগমকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে, কয়েকদিন আগে তার মোবাইল ফোন চুরি হয় এবং সে মুন্নি আক্তারের মেয়েকে সন্দেহ করে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের জেরে ১৭ ফেব্রুয়ারি রাস্তায় ভিকটিম শিশুটিকে একা পেয়ে খাবারের লোভ দেখিয়ে বাসায় ডেকে নেয়।

মোবাইলের কথা জিজ্ঞাসা করে রেগে গিয়ে সে ভিকটিম শিশুটিকে সজোরে থাপ্পড় মারে। এতে শিশুটি খাটের ডাশায় মাথা ও মুখে গুরুতর আঘাত পেয়ে তাৎক্ষণিক মারা যায়। লাশ গুম করতে ঘরে থাকা প্লাস্টিকের চালের ড্রামে ভরে রাখে এবং সারারাত পাহারা দেয়। পরদিন সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে অটোরিকশায় করে ড্রামটি নিয়ে গেন্ডারিয়ার লোহারপুল এলাকায় ময়লার স্তূপের পাশে ফেলে আসে। এ ঘটনায় মায়া বেগম লাবনীকে গ্রেফতার করে নারী পুলিশ হেফাজতে নেওয়া হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাউজান পৌরসভায় শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রমে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত

উত্তরায় সন্ত্রাসীরা দুইজনকে কুপিয়ে নগদ ৬০হাজার টাকা ও একটি মোবাইল ছিনতাই 

সরকারি জমিতে অবৈধ বালু মজুদে জরিমানা, যন্ত্রাংশ জব্দ

বৈঠক শেষে ট্রাম্পের ‘রহস্যজনক নীরবতা’

বীরগঞ্জে করিমপুর কবরস্থান দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চোরের মৃত্যু

ইরানি হামলার ২৪ ঘণ্টা পরও কুয়েত বিমানবন্দরে জ্বলছে আগুন,মধ্যপ্রাচ্যজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা

রাজারহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

রাজধানীতে আবারো ৭বছরের শিশু ধর্ষণের অভিযোগ