টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা কোতয়ালী থানা পুলিশের অভিযানে ৫৪ বোতল বিদেশি মদসহ আটক-১

প্রতিবেদক
এ কে পলাশ
April 1, 2026 4:40 pm

কুমিল্লা সদর বারোপাড়া কৃষ্ণপুর এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৪ বোতল বিদেশি মদসহ সুমন সাহা (৪৬) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বারোপাড়া কৃষ্ণপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানাধীন ৬নং জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া কৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মৃত আবদুল মতিন মাস্টারের ‘বাইতুত তাকওয়া’ নামীয় ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়া সুমন সাহাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশের উপস্থিতিতে তার বসতঘরে তল্লাশি চালানো হয়। এসময় তার শয়নকক্ষ থেকে ২৫ বোতল (৭৫০ মি.লি.) ‘রয়্যাল গ্রিন’ হুইস্কি, ১১ বোতল (৭৫০ মি.লি.) ‘রয়্যাল স্ট্যাগ’ হুইস্কি এবং ১৮ বোতল (৩৭৫ মি.লি.) ‘রয়্যাল স্ট্যাগ’ হুইস্কি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে এসআই (নিঃ) মো. সাখাওয়াত হোসেন জব্দ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খামেনির শেষ বিদায় ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

কুমিল্লা চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান

রামুতে পাহাড় কাটায় বেলার চিঠি : গ্রীন চট্টগ্রাম এলায়েন্সের উদ্বেগ

বাংলা নববর্ষে চাঁপাইনবাবগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন প্রবাসী সাংবাদিক মোঃ হাসান আলী

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল সংখ্যক ইয়াবা-আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

শিবগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা বলে চালানোর অভিযোগ; স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ফের রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট