টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 13 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা নববর্ষে চাঁপাইনবাবগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন প্রবাসী সাংবাদিক মোঃ হাসান আলী

প্রতিবেদক
নাজমুল হাসান
April 13, 2026 8:26 pm

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রবাসী সাংবাদিক মোঃ হাসান আলী।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির ঐতিহ্য, সংস্কৃতি ও চেতনার এক অনন্য উৎসব। পহেলা বৈশাখ আমাদের জীবনে নিয়ে আসে নতুন আশা, নতুন উদ্দীপনা ও নতুন স্বপ্ন। পুরাতন বছরের সব গ্লানি, দুঃখ-কষ্ট ও ব্যর্থতা ভুলে নতুনভাবে জীবনকে সাজানোর প্রেরণা দেয় এই দিনটি।

তিনি আরও বলেন, “নববর্ষ আমাদের মাঝে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করুক। সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও সুখের বার্তা।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রবাসী সাংবাদিক মোঃ হাসান আলী উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার চেষ্টা করে আসছেন। ভবিষ্যতেও তিনি সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নববর্ষ উপলক্ষে তিনি চাঁপাইনবাবগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান—সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

সবশেষে তিনি চাঁপাইনবাবগঞ্জবাসীর সার্বিক কল্যাণ কামনা করে সবাইকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা শিক্ষাবোর্ডে জুনিয়র বৃত্তি পেয়েছে ৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে : প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

হোপের সেঞ্চুরিতে ২৫০ রান তাড়া করে ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

রাজারহাটে বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা ও অর্থ লুটের অভিযোগ

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ব্যাংকের শাখায় হামলা প্রতিশোধমূলক: ইরান

কুমিল্লায় আলিফ ও সততা হাসপাতালকে ৬০ হাজার টাকা জরিমানা

মোজতবা খামেনির হুঁশিয়ারি,শত্রুদের আরেকবার পরাজয়ের জবাব দিতে প্রস্তুত ইরান

উলিপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান-২ লাখ টাকা জরিমানা

সুস্থতার জন্য বার্তা রাজনীতির উর্ধ্বে মানবিকবোধ ও সৌজন্যতার প্রকাশ-ব‍্যারিস্টার মনোয়ার হোসেন

রাজারহাটে সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে ৮শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ