টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 19 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল সংখ্যক ইয়াবা-আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 19, 2026 5:56 pm

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ২৭ রাউন্ড গুলিসহ তিন জনকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (১৯ মে) ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ (ইস্ট) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতাররা হলেন- মো. জাহিদ হোসেন (৩৮), নুর সেহেরা (১৮) ও আব্দুল হামিদ (৩২)।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে রোহিঙ্গা নাগরিক দিল মোহাম্মদের বসতঘরে ইয়াবা কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে লাম্বাশিয়া ক্যাম্পের অপারেশন ইনচার্জ পুলিশ পরিদর্শক জানে আলম মুনশীর নেতৃত্বে এপিবিএনের একটি বিশেষ টিম অংশ নেয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযানে মো. জাহিদ হোসেন (৩৮) নামে এক ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটিতে ৫ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন লোড করা ছিল। এছাড়া তার কাছ থেকে আরও ২টি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে তার বহন করা ব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এছাড়া নুর সেহেরা (১৮) নামে এক নারীর কাছ থেকে ২ হাজার পিস এবং আব্দুল হামিদ (৩২) নামে আরেকজনের কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি মুজিবুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২৬ টি মাদক মামলার এজাহারভূক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতার

জ্বালানি তেল পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি

পাবনায় রমাদান ফুড প্যাক বিতরণ করলেন এডভোকেট শিমুল বিশ্বাস

নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী

তিতাসে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে আক্তারুজ্জামান সরকারের লিফলেট বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত

বীরগঞ্জে পালিত হলো ২০০ বছরের ঐতিহ্যবাহী আদিবাসী মিলন মেলা

হত্যা মামলায় আমুর সহযোগী সাঈদ গ্রেফতার, ছাড়াতে থানায় তদবির

তিতাসে আন্ডারগ্রাউন্ডের সন্ত্রাসী কন্ট্রাক্ট কিলার মামুন সম্রাট দুর্বৃত্তদের হাতে খুন

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রফতার

ইরানি তেল ক্রয়ের অভিযোগ,চীনা রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা