টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাইব্যুনাল চেয়ারম্যানের হ্যাক হওয়া হোয়াটসঅ্যাপ-ফেসবুক আইডি উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 1, 2026 5:45 pm

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের হ্যাক হওয়া হোয়াটসঅ্যাপ ও ফেসবুক আইডি উদ্ধার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা এ তথ্য নিশ্চিত করেছেন।

তানভীর হাসান জোহা বলেন, মঙ্গলবার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যানের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটি আনুষ্ঠানিকভাবে ফেরত পাই আমরা। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে, গত ১৮ মার্চ তার ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অজ্ঞাত হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। এ ঘটনায় ২৪ মার্চ রাজধানীর শাহবাগ থানায় একটি জিডি করা হয়। এতে বলা হয়, গত ১৮ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ চেয়ারম্যানের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি-কে বা কারা হ্যাক করেন। এর মাধ্যমে হ্যাকার বিভিন্ন অপকর্ম সাধনের আশঙ্কা রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকেও (বিটিআরসি) চিঠি দেওয়া হয়েছিল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতি খায়ারুল সম্পাদক সোহান

পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা

প্রেসক্লাবের টয়লেটে থেকে বিএনপি মিডিয়া সেলের সদস্য মামুদের মরদেহ উদ্ধার

যাত্রাবাড়ী মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

২৫ কুড়িগ্রাম -১ আসনে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য প্রার্থী নাসিরা খন্দকার নিসা

শাহজালাল (রহ.)-এর মাজারে সারজিসের স্লোগান নিয়ে তীব্র সমালোচনা

ডিমলায় যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত মাদক সম্রাট গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার একই স্থানে আবারও ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী

নাজিমখান ইউনিয়ন যুবদলের শুভ উদ্বোধন

ইরানের শান্তি প্রস্তাব পর্যালোচনায় ট্রাম্প, কী আছে সেই ১৪ দফায়