টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি অবশ্যই খুলবে, তবে যুক্তরাষ্ট্রের জন্য নয়

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 1, 2026 6:28 pm

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান এব্রাহিম আজিজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালি অবশ্যই খুলবে, কিন্তু আপনাদের জন্য নয়; এটি শুধু তাদের জন্য খোলা থাকবে, যারা ইরানের নতুন নিয়ম মেনে চলবে।

তিনি আরও বলেন, ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে যে ৪৭ বছরের আতিথেয়তা ছিল, তা চিরদিনের জন্য শেষ এখন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আজিজি বলেন, ট্রাম্প শেষ পর্যন্ত তার ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের স্বপ্ন পূরণ করেছেন। তবে এই পরিবর্তন কেবল এই পুরো অঞ্চলের সামুদ্রিক ব্যবস্থার ক্ষেত্রে এসেছে।

এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা কমিটি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের একটি পরিকল্পনা অনুমোদন করেছে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।

অন্যদিকে ট্রাম্প বলেছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র অভিযান শেষ করবে যখন আমরা নিশ্চিত হবো যে, ইরান আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

মঙ্গলবার ওভাল অফিসে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প আরও বলেন, ইরান চুক্তি করতে মরিয়া হয়ে আছে। তবে তা হোক বা না হোক, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই অভিযান শেষ হবে বলে আশা করছি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রশাসন হেডকোয়ার্টার কারা অধিদপ্তরের কর্মর এআইজি আবু তালেব মৃত্যু

ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটিয়েছি: নতুন দাবি ট্রাম্পের

‎ছাত্রদল নেতা রাসেলের উদ্যোগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার বিতরণ

বৈশ্বিক জ্বালানি সংকটে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পবিত্র ঈদুল আজহার ছুটি শেষেদ

রাজধানীতে পৃথক ঘটনায় ছিনতাইকারী চুরিকাঘাতে  আহত ৩

মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল

অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় শীর্ষে চট্টগ্রাম চার মাসে ৪৮৬ অভিযোগ নিষ্পত্তি, জাতীয় গড়ের চেয়ে হার ২৬ শতাংশ বেশি

কুমিল্লায় টিসিবির পণ্যে কেজিতে দেওয়া হচ্ছে ১০০ গ্রাম কম

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ জনের মনোনয়ন বাতিল ঘোষণা

ডাবুয়ার সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল আলমের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক