টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 2 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ জনের মনোনয়ন বাতিল ঘোষণা

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
January 2, 2026 4:24 pm

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়ার তিনটি সংসদীয় আসনে ৬ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।মনোনয়ন বাতিল হওয়া আসনগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে দুইজন এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে চারজন প্রার্থী রয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এসব মনোনয়ন বাতিল করেন।
জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে এ দিন তিনটি আসনের মনোনয়ন যাচাই করা হয়। বাকি তিনটি আসনের মনোনয়ন যাচাই আগামীকাল শনিবার ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন- হাবিবুর রহমান ও নজরুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- আরিফুর রহমান, নূরে আলম সিদ্দিকী, উমর ইউসুফ খান ও মো. কাজী জাহাঙ্গীর।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের ক্ষেত্রে মোট ভোটারের কমপক্ষে এক শতাংশ ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর জমা দেওয়ার বিধান রয়েছে। বিধান অনুযায়ী যাচাই-বাছাইয়ের সময় দাখিল করা তালিকায় ত্রুটি পাওয়া যায়। দৈবচয়নের মাধ্যমে যাচাই করা হলে অনেক ভোটার তাদের স্বাক্ষর দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। এ কারণে সংশ্লিষ্ট ছয় প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এদিন কোন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, মনোনয়ন যাচাই-বাছাইয়ের প্রথম দিনে তিনটি আসনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী আপিল করার সুযোগ পাবেন। শনিবার বাকি তিনটি সংসদীয় আসনের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জঙ্গি শব্দটি এখন আর নেই, ওটা রাজনৈতিক হাতিয়ার ছিলো: স্বরাষ্ট্রমন্ত্রী

বীরগঞ্জে ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবা-ইস্কাফসহ গ্রেপ্তার-৩

রাউজানস্হ পূর্ব বিনাজুরীতে অগ্রদূত সংঘের উদ্যোগে পাঁচ দিনব্যাপী সার্বজনীন বাসন্তী পূজা

আমেরিকানদের একদম বিশ্বাস করেন না ইরানের জনগণ: প্রধান বিচারপতি

নিখোঁজ পাইলটকে উদ্ধারের অভিযান হবে অত্যন্ত ভয়ানক

কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও

ফের এনআইডিতে বয়স সংশোধনের ক্ষমতা পাচ্ছেন মাঠপর্যায়ের কর্মকর্তারা

নাসিরনগরে শিব চতুর্দশী ও দক্ষিণা কালী পূজায় ৩ দিনব্যাপী মেলা