টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর পোরশায় স্বামীর কুকারের আঘাতে স্ত্রীর মৃ’ত্যু

প্রতিবেদক
তাসমিরা তাবাসসুম
April 1, 2026 10:08 pm

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী ডাঙ্গাপাড়া গ্রামে এক স্বামীর হাতে স্ত্রী নিহত হয়েছেন। অভিযুক্ত মোঃ মোকিমের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মোকিম ক্ষেতে কাজ শেষে বাড়ি ফিরে তার স্ত্রী মর্জিনা বেগমের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উত্তেজিত হয়ে তিনি রান্নাঘর থেকে একটি প্রেসার কুকার এনে স্ত্রীর মাথায় আঘাত করেন। এতে মর্জিনা গুরুতর আহত হন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মর্জিনাকে উদ্ধার করে পোরশা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত মোকিমকে আটক করে রশি দিয়ে বেঁধে পুলিশে সোপর্দ করেছে। নিরীহ মর্জিনার খুন এলাকার মানুষ মেনে নিতে পারছে না। তাদের দাবি দ্রুত আসামির বিচার নিশ্চিত করা।
পুলিশ জানায়, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে ডাকাতির অভিযোগে সোহেল গ্রেপ্তার, আতঙ্কে এলাকাবাসী

ওমান উপকূলে ট্যাংকারে হামলা: ইরানকে দায়ী করলো যুক্তরাষ্ট্র

কুমিল্লায় সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে পুনরায় হত্যার হুমকি, ১০ লাখ টাকা চাঁদা দাবি

কুমিল্লার হোমনা, মেঘনা ও দাউদকান্দির সব নৌযান নিবন্ধনের আওতায় আনা হবে

তিতাসে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ চেক বিতরণ

যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে আসছে বৃহত্তম মার্কিন রণতরি ‘জেরাল্ড ফোর্ড’

শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

রাজধানীর কাঁটাবনে বহুতল আবাসিক ভবনে আগুন

বীরগঞ্জের পলাশবাড়ী ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা

রাস্তায় অচেতন অবস্থায় পড়েছিল অজ্ঞাত এক নারী ঢামেকে মৃত্যু