টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 3 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজারীবাগের একটি বাসায় বিষাক্ত কিছু পানে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
কে এস ইসলাম
April 3, 2026 5:16 pm

রাজধানীর হাজারীবাগের মনেস্বর রোডের ভাড়া বাসায় বিষাক্ত দ্রব্য পানে সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।তিনি ঢাবির কেমিস্ট্রি বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ।

শুক্রবার (৩ এপ্রিল) রাত দেড়টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতের চাচা রুহুল আমিন জানান,আমার ভাতিজা হাজারীবাগের একটি বাসায় তিনি সাবলেট থাকতো,রুমমেট বলেন রাত ৯টার পরে সীমান্ত তার রুমের দরজা বন্ধ করে রেখেছিল। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও তার কোন সারা শব্দ না পেয়ে বিষয়টি বাড়ির মালিককে জানানো হয়। পরে বাসার মালিক দরজা ভেঙ্গে সীমান্তকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান,সীমান্তকে হাসপাতালে নেয়ার সময় তার মুখ থেকে বিষাক্ত দ্রব্যের গন্ধ বেরোচ্ছিল।এতে আমরা ধারণা করেছি ওই বিষাক্ত দ্রব্য খেয়েই সীমান্ত আত্মহত্যা করেছে।তবে কেন সে এই কাজটি করেছে তা আমরা কিছুই বলতে পারব না।সীমান্তের গ্রামে বাড়ি নরসিংদী মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামে। সদরুল আমিনের ছেলে। বর্তমানে হাজারীবাগের মনেস্বর রোডে তিন বাজার মসজিদের পাশে ৯৪/২-এ পাঁচ তলা বাসার নিচতলা থাকতেন ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় সংসদ ভবনে ফাটল ও চুইয়ে পড়ে বৃষ্টির পানি, স্পিকারের দৃষ্টি আকর্ষণ

দেশে ফিরলেন ড. ইউনূস

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনারা অবস্থান করছে এমন হোটেলগুলো টার্গেট করা হবে: ইরান

প্রধানমন্ত্রীর অফিসে দুপুরের খাবার ও বিকেলের নাস্তার বাজেট ১৫০ টাকা

ছাদে উঠে আম পাড়তে গিয়ে অসাবধানতায় নিচে পড়ে শিশুর মৃত্যু

মার্কিন সিনেটে নাকচ ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব

তৃণমূলের প্রতীক জোড়াফুল হাতছাড়া হলো মমতার

বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেল বৃদ্ধের পা

নানিয়ারচর জোন কর্তৃক ছাত্র-ছাত্রীদের মা‌ঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী এবং শিক্ষকদের উপহার প্রদান