টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 4 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাফজয়ী যুবা ফুটবলারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 4, 2026 7:40 pm

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে ভারতকে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। এর মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে লাল-সবুজের যুবারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গৃহীত সব পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে সরকার। এই প্রেক্ষাপটে তরুণদের এই সাফল্য দেশের ক্রীড়ামোদী জনগণকে উজ্জীবিত করবে। দেশপ্রেম আর টিম স্পিরিটে উজ্জীবিত আমাদের সাহসী তরুণরা প্রমাণ করেছে–ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় রথ এভাবেই অব্যাহত থাকবে।

তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-২০ যুব ফুটবল দলের সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

এদিকে, শিরোপা ধরে রাখা বাংলাদেশ যুব ফুটবল দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রাতে প্রতিমন্ত্রী এক বার্তায় যুব ফুটবল দলের সব খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাও জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হয়ে ঢামেকে চিকিৎসাধীন মৃত্যু

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিবাবা-মায়ের দ্বিতীয় বিয়ের কারণে হতাশাগ্রস্ত তরুণের আত্মহত্যা চেষ্টা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন

দুর্নীতি করলে এই মন্ত্রণালয়ে ২৪ ঘণ্টাও থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

মতপার্থক্যের কথা বললেও বিস্তারিত জানায়নি ইরান

গণসংবর্ধনা উপলক্ষে তিতাসে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

তহবিল তছরুপের অভিযোগে ডিএনসিসির প্রকৌশলী বরখাস্ত

মোবাইল‘চুরির অভিযোগে’ নাসিরনগরের ২ যুবকের মাথা ন্যাড়া

নাসিরনগরে শ্রীঘর ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ইং সিজন-৪ শুভ উদ্বোধন

কুমিল্লায ১০-বিজিবির অভিযানে ৭০ লাখ টাকার ভারতীয় বিভিন্ন মালামাল উদ্বার