টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 4 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 4, 2026 9:24 pm

বাংলা বছরের প্রথম মাস বৈশাখ আসার আগেই তাপমাত্রা পৌঁছেছে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি এপ্রিলে দুটি কিংবা চারটি মৃদু থেকে মাঝারি এবং একটি বা দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

শনিবার (৪ এপ্রিল) সকালের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যায়, রাজশাহী ও খুলনা বিভাগের ১৮ জেলা এবং ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী ও রাঙ্গামাটি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার (৩ এপ্রিল) চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছিল আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পূর্বাভাস আরও বলছে, এপ্রিলে দেশে বিক্ষিপ্তভাবে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এর মধ্যে প্রায় সাত দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও শিলাবৃষ্টি এবং এক থেকে তিন দিন বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানান, ‘আগামীকাল ও পরশু বৃষ্টির সম্ভাবনা আছে। এতে তাপমাত্রা কিছুটা কমবে। এপ্রিলে তাপপ্রবাহ স্বাভাবিক ঘটনা। তবে এ বছর ২০২৪ সালের মতো টানা তাপপ্রবাহ চলবে না।’

প্রসঙ্গত, ২০২৪ সালে টানা ৩৬ দিন ধরে তাপপ্রবাহ চলেছিল। কোনো এলাকার তাপমাত্রা যখন ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তখন সেটাকে মৃদু, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মাঝে থাকলে তখন সেটাকে মাঝারি এবং ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ বিবেচনা করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি পালিত হয়েছে

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো মেসি ও আর্জেন্টিনা

বিপুল পরিমাণ জাল টাকা জব্দসহ জালনোট কারবারী চক্রের সদস্য বৃষ্টি খাতুন গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সাতদিনব্যাপী শোক পালন করবে তাঁর দল বিএনপি

১৭ বছরে ব্যাঙের ছাতার মতো হাসপাতাল, এখন সমস্যার কারণ: স্বাস্থ্যমন্ত্রী

অস্ট্রিয়ার বিপক্ষে দাপুটে জয়ে শেষ ষোলোয় স্পেন

মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় ইইউ অর্থনীতিতে ধস,জ্বালানি সংকটে বিশ্বজুড়ে বাড়ছে চাপ

কুমিল্লা দেবীদ্বারে ৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১

যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ