টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 4 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 4, 2026 9:39 pm

জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৬ লাখ মেট্রিক টন ডিজেল ও ১ লাখ মেট্রিক টন গ্যাসোলিন কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। শনিবার (৪ এপ্রিল) বিকেলে অর্থ এবং পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক (ইউএই) ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিওর কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১০ লাখ মেট্রিক টন (৫%) (ইএন৫৯০-১০ পিপিএম) মাত্রার ডিজেল এবং এক লাখ মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এছাড়া ইউএইর আরেক কোম্পানি ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসির কাছ থেকে ১ লাখ মেট্রিক ৫০ পিপিএম সালফার মানমাত্রার ডিজেল আমদানির নীতিগত অনুমোদন হয়েছে।

কাজাখস্তানের কোম্পানি কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপির কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৫ লাখ মেট্রিক টন হাই স্পিড ডিজেল/এজিও আমদানির নীতিগত অনুমোদন হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব-রাজারহাটে বিএনপির আনন্দ মিছিল

প্রথমে মেয়ে,‘তারপর স্ত্রীর সর্বশেষ তোফাজ্জল হোসেন না ফেরার দেশে

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী নির্ধারণ করলো সরকার

তিতাসে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদাজিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে এক কয়েদির মৃত্যু

গাজীপুরে দুই শতাধিক কারখানায় তিন দিনের ছুটি

ধর্মপাশায় তিন ফার্মেসীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ইস্টার্ন ব্যাংকের এমডিসহ ৯ কর্মকর্তাকে দুদকের তলব

উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে: পরিবহনমন্ত্রী

সরকারের প্রতি জনগণের অনাস্থা ঢাকতে দৃষ্টি অন্যদিকে নিতে দেশজুড়ে বিশৃঙ্খলা করা হচ্ছে: গোলাম পরওয়ার