টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 10 June 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে এক কয়েদির মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
June 10, 2025 7:52 am

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হলে দ্রুত কারারক্ষীরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে হোসেন আলী মোড়ল(৬৫)নামে এক কয়েদি মৃত্যু হয়েছে।

সোমবার (০৯ জুন) বিকেলে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাতটার দিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কারারক্ষী মোঃ আরমান জানান বিকেলের দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা কারা কর্তৃপক্ষে নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান,হোসেন আলী মোড়ল কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন কয়েদি নাম্বার ৭০৯ /১ তার গ্রামের বাড়ি খুলনা জেলা ডুমুরিয়া থানার কালিকাপুর গ্রামের নবাব আলী মোড়লের সন্তান। তবে কি মামলায় আটক ছিলেন তিনি এই বিষয়ে কিছু জানাতে পারিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।তিনি আরো জানান,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: কুমিল্লায় জামায়াত আমির

জাল নোট কারবারিরা গোয়েন্দা নজরদারিতে : ডিএমপি কমিশনার

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেফতার

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেফতার

ইরানি জাহাজ নিয়ে ট্রাম্পের দাবিকে ‘ভিত্তিহীন’ বলছে চীন

নাসিরনগরে বৃটিশ নির্মিত ১০শয্যার পল্লী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা ব্যাহত

শোক সংবাদ

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৫২০ পিছ ইয়াবাসহ ১৮ মামলার আসামী গ্রেফতার

ঢাকা-১৪ আসনের জনগনকে সাথে নিয়ে গণমিছিলে তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন – এস এ সিদ্দিক সাজু

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৩

কুমিল্লায় ১৮ থানায় একযোগে পুলিশের অভিযান, আটক ৫১৯ জন