টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 4 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক হওয়ার আগে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলা জরুরী- সাংবাদিক এইচ এম মহিউদ্দিন

প্রতিবেদক
এ কে পলাশ
April 4, 2026 9:48 pm

ফেইসবুকের পেইজ খুলে মিডিয়ার পরিচয় দিয়ে মানুষের সাথে নিউজের নামে ধোঁকাবাজি না করে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলাই জরুরী।
একজনে একাধিক মিডিয়ায় কাজ না করে জুনিয়র সহকর্মীদের সুযোগ দিয়ে দেশে বেকারত্ব দুরীকরণে সবাইকে কাজের সুযোগ করে দেয়ার আহবান জানিয়েছেন কুমিল্লা মাল্টিমিডিয়া মিডিয়া রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও নিউজটুয়েন্টিফোরের কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক এইচ এম মহিউদ্দিন।

শনিবার (৪ এপ্রিল) সকাল ৯ টা থেকে বিকেলে ৪ টা পর্যন্ত কুমিল্লা মাল্টিমিডিয়া মিডিয়া রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এক্সপার্ট আইটি পার্কের সেমিনার রুমে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরো বলেন, একাধিক পেশায় না কাজ করে যে পেশায় আপনি প্রচন্দ করেন সে পেশায় পরিপূর্ন দক্ষ্যতা অর্জন করে নিজেকে জাগিয়ে তুলেন। একাধিক পেশায় পরিচয় দিলে মানুষ ভালোভাবে নেয় না।
বর্তমানে মূলধারার সাংবাদিকরা স্যোস্যাল মিডিয়ার রোষানলে পড়ে মানুষের চাহিদা অনুযায়ী সঠিক সংবাদ পাচ্ছে না। বর্তমানে মাল্টিমিডিয়া ও কন্টেন্ট ক্রিয়েটররাও নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে মাঠে চষে বেড়াচ্ছে। যাহা কখনোই সাংবাদিকতার নীতিমালায় পড়ে না। যারা মাল্টিমিডিয়া ও কন্টেন্ট করবেন তাদের নীতিমালা বা নিয়মে ভিন্নতা রয়েছে। একজন সাংবাদিক একটা নিউজে যে রকম দায়বদ্ধতা ও জবাব দিহিতা আছে, সে অনুযায়ী মাল্টিমিডিয়া ও কন্টেন্ট ক্রিয়েটরদের দায়বদ্ধতা ও জবাবদিহিতা নেই।
একজন সংবাদকর্মী মানুষের দুঃখ দুর্দশা নিয়ে তুলে ধরেন, আর একজন ক্রিয়েটর মানুষের দুঃখ দুর্দশা নিয়ে রোমান্স বা ফানি ভিডিও বানান। এতে তার ভিউ বাড়ানোর জন্য সে হরেক রকমের রোমান্স থাম নেইম দিতে পারে, সংবাদকর্মীরা কখনো এসব করার সুযোগ নেই। প্রকৃত তথ্য বহুল সংবাদ পাঠক ও দর্শকের চাহিদা পুরনে কাজ করে তারা।

কুমিল্লায় বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে দক্ষকর্মী হিসেবে গড়ে তুলতে কুমিল্লা মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির ২য় সেমিনার অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন এখন টেলিভিশনের ব্যুরো চীফ সাংবাদিক খালেদ সাইফুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি তানভীর দিপু, দিপ্ত টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি শাকিল মোল্লা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারী মহাসচিব সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজি।

সেমিনার অনুষ্ঠানে প্রায় ৩০ জন সাংবাদিক ও মাল্টিমিডিয়া রিপোর্টারগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুনের শেষে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে জ্বালানি তেল

উত্তরায় মাইলস্টোন স্কুলের ভবনে বিমান বিধ্বস্ত,অভিযোগ নিহত ১৯,জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আহত প্রায় ৬০ জন

নাসিরনগরে ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে নির্ভয়ে : এমপি টিপু

ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

কক্সবাজারের পাতুয়ারটেকের টুপ টুপ রিসোর্টে আগুন, নিহত ৬

রাশিয়া থেকে জ্বালানি কিনতে অনুমতি চেয়ে চিঠির জবাব দেয়নি যুক্তরাষ্ট্র

কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ