টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 4 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে ইসরায়েলি জাহাজে ইরানের ড্রোন হামলা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 4, 2026 10:49 pm

উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি ইসরায়েলি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ড্রোন হামলার পরপরই ওই জাহাজটিতে আগুন ধরে যায়।

শনিবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় টাইমস অব ইসরায়েল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আইআরজিসি নৌবাহিনী এক্স-এ পোস্টে জানায়, ‘হরমুজ প্রণালিতে জায়নবাদী শাসনের সঙ্গে যুক্ত জাহাজটিতে একটি ড্রোন আঘাত হানে। এরপর জাহাজটিতে আগুন ধরে যায়।

বার্তা সংস্থা এএফপি জানায়, এমএসসি ইশিকা নামের জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন। হামলার সময় জাহাজটি তৃতীয় একটি দেশের পতাকা বহন করতে দেখা গেছে।

এদিকে সামুদ্রিক তথ্য সরবরাহকারী মেরিনট্রাফিকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি শুক্রবার রাত পর্যন্ত বাহরাইনের খলিফা বিন সালমান বন্দরে অবস্থান করছিল বলে জানা গেছে।

প্রসঙ্গত, শুক্রবার (৩ এপ্রিল) ইরানের আকাশে উড্ডয়নের সময় ৪টি মার্কিন যুদ্ধযানে হামলা চালায় ইরান। এর মধ্যে একটি মার্কিন এফ-১৫ ফাইটার জেট, একটি এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার।

এ ছাড়া এদিন ইরানের ড্রোন হামলায় কুয়েতের ক্যাম্প বুহরিং ঘাঁটিতে থাকা একটি মার্কিন সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
বিমান দুর্ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ার হুজুর বাড়ি দারুন নাজাত মহিলা মাদ্রাসায় বিদ্যুৎ-ট্রান্সফরমার বিস্ফোরণ স্টাফসহ দগ্ধ ৮ শিক্ষার্থী

এইচআইভি প্রতিরোধে মানবাধিকারভিত্তিক প্রশিক্ষণ

বাসায় খাবার খেয়ে অসুস্থ হয়ে ভাই-বোন মৃত্যু

২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা করা যাবে না

পশ্চিমবঙ্গ বিজেপি সরকারের আরও ৩৫ জন মন্ত্রী শপথ গ্রহণ

ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

অটো রিস্কার ধাক্কায় এক প্রাইভেট শিক্ষকের মৃত্যু

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

উপকূল ও নদীতীরবর্তী এলাকার ৬১৫ মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্টগার্ড: কোস্টগার্ড ডিজি

নওগাঁ জেলার পুলিশ সুপারের তত্ত্বাবধানে মান্দা থানা এলাকায় অনলাইন জুয়ার টিম গ্রেফতার