রাজধানীর হাতিরঝিলে খাবার খেয়ে অসুস্থ হয়ে মোঃইলহাস চৌধুরী(১৪ মাস) এবং তার বোন মোছাঃ আফ্রিদা চৌধুরী(১০)নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে।পরে সকালের দিকে মরদেহ পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই)
মোঃ সুমন মিয়া জানান, আমরা খবর পেয়ে হাতিরঝিলের (SHS) টাওয়ার ওয়ারলেস মোড় একটি বাসার গ্যারেজে ফ্রিজিং গাড়ি মধ্যে থেকে দুজনের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,আমরা পরিবারের কাছে জানতে পেরেছি গতকাল সকালের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে তারা। পরে মগবাজার কমিউনিটি হাসপাতালে দুজনকে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার কোতোয়ালা থানার মোসলে উদ্দিন চৌধুরীর সন্তান, বর্তমানে একানব্বই নম্বর এস এইচ এস টাওয়ার ওয়ারলেস মোর এলাকায় থাকতেন।



















