টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 5 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইসহ কারাগারে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 5, 2026 12:16 pm

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও টিকটকার প্রিয়া খান (২২), তার মা হাফসা আখতার (৪২) এবং ভাই স্বাধীন মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোনার একটি মামলার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাত ১টার দিকে থানায় নেওয়া হলে বিপুল সংখ্যক উৎসুক জনতা সেখানে ভিড় জমায় এবং তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে। শনিবার (৪ এপ্রিল) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া মডেল থানার ওসি রুবেল হাওলাদার।

উৎসুক জনতা ও এলাকাবাসী বলেন, মেয়ে প্রিয়া তার মা ও ভাইয়ের মাধ্যমে উঠতি রাজনৈতিক দলের নেতা ও ব্যবসায়ীদের প্রেমের জালে ফাঁসিয়ে জেলে ঢুকিয়েছে। এ ধরনের ৪২টি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। কয়েকজন তার করা ধর্ষণ মামলায় বর্তমানে জেলহাজতে আছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ জানায়, একের পর এক বাড়ি বদল করে কাস্টমার বানিয়ে যৌন সম্পর্কের পর তাদের ধর্ষণ মামলায় ফাঁসিয়ে টাকা আদায় করাই তাদের পেশা ছিল।

এ বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া মডেল থানার ওসি রুবেল হাওলাদার বলেন, প্রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও নারী হওয়ার কারণে তার বিরুদ্ধে কেউ অভিযোগ করার সাহস পেতো না।

তিনি বলেন, নেত্রকোনার আকপাড়া থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট থানার মামলার একজন আইও গ্রেপ্তারদের তাদের হেফাজতে নিতে আশুলিয়া থানায় এসেছেন। এ সময় শত শত লোকের ভিড় থেকে তাদের থানার গাড়িতে উঠাতে বেশ বেগ পেতে হয়।

আকপাড়া থানার এসআই রফিকুল ইসলাম বলেন, আকপাড়া থানার একটি মামলায় প্রিয়া খানসহ তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির বাদী তমা আক্তার। তার বাড়ি নেত্রকোনা জেলার আকপাড়া এলাকায়। এছাড়াও ওই থানায় প্রিয়া খান, তার ভাই ও মায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুইনমেরি ইউনিভারসিটির সেমিনার হলে ‘বাংলাদেশ অন দ্য ব্রিংক‘ বইয়ের মোড়ক উম্মোচন

না ফেরার দেশে চলে গেলেন মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সাধক চেয়ারম্যান বাবা

বীরগঞ্জে বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা কর্মশালা

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাকিবুল ইসলাম (রাকিব)গ্রেফতার

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

নেতানিয়াহুর ‘সন্ত্রাস’ বিশ্বশান্তির জন্য চরম হুমকি: এরদোয়ান

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়,অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন

প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

খামেনির জানাজায় ৭০ দেশের প্রতিনিধি, হরমুজে বন্ধুরাষ্ট্রদের ছাড় দেওয়ার ঘোষণা ইরানের

‎সাংবাদিককে হুমকি ও লাঞ্ছনার অভিযোগে সাধারণ ডায়েরি