টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 10 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা কর্মশালা

প্রতিবেদক
মোজাম্মেল হক
March 10, 2026 4:51 pm

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১০ই মার্চ মঙ্গলবার সকালে ডাইভারসিফাইড রেজিলিয়েন্ট এগ্রিকালচার ফর ইম্প্রুভড ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি (রেইন্স) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রকল্পটিতে আথিক সহযোগিতা করছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাদ), গ্লোবাল এগ্রিকালচার এন্ড ফুড সিকিউরিটি প্রোগ্রাম এবং বাংলাদেশ সরকার।
‎
‎এই কর্মশালায় উপজেলার ১১টি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থ বছরের পুষ্টি পরিকল্পনা অনুযায়ী কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। উক্ত কর্মশালায় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান’গণ, বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ, সরকারী সংশ্লিষ্ট বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ইমাম, নারী উদ্যোক্তা, বাজার কমিটির প্রতিনিধি, কর্মী, শিক্ষক, সাংবাদিক’সহ সুধী সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
‎
বীরগঞ্জ শালবন মিলনায়তনে‎ অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমা খাতুন। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। কর্মশালায় সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর মোঃ আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ আফরোজ সুলতানা এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগণ। গেইনের রেইন্স প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ মাহবুবুল আলম কর্মশালাটি সঞ্চালনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু

এক রাতেই ইরানকে ‘গুঁড়িয়ে’ দেওয়া সম্ভব, মঙ্গলবারই হতে পারে সেই রাত: ট্রাম্প

ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে ইতিহাস গড়লেন লিওনেল মেসি

টাঙ্গাইল ও ফেনীর মহিপালে দুই বাসে আগুন

ডিএমপির দুই সহকারী পুলিশ কমিশনারকে বদলি

দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট: হাসনাতকে স্পিকার

হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আওয়ামী লীগ পুরোপুরি নিষিদ্ধ হবে কি না সেটি নির্ধারিত হবে আদালতে

বিএনপি’র সাবেক সভাপতির নির্বাচনের আগে পদত্যাগ ও অন্যান কর্ম কান্ডের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা সংবাদ সম্মেলন

কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার