টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 6 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন নিখোঁজ পাইলট উদ্ধার অভিযান ব্যর্থ করার দাবি ইরানের

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 6, 2026 4:47 am

নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে আমেরিকার একটি বিশেষ অভিযান ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে ইরান। দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতাম আল-আম্বিয়ার মুখপাত্র রোববার (৫ এপ্রিল) এক বিবৃতিতে জানিয়েছেন, মধ্য ইরানের ইসফাহানের দক্ষিণাঞ্চলে পরিচালিত এক সমন্বিত অভিযানে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।

মুখপাত্রের দেওয়া তথ্যমতে, নিখোঁজ পাইলটকে উদ্ধারের জন্য মার্কিন বাহিনী মরিয়া হয়ে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের চেষ্টা চালালে এই সংঘাতের সূত্রপাত হয়। আইআরজিসি, নিয়মিত সেনাবাহিনী (আর্তেশ), বাসিজ এবং পুলিশ বাহিনীর এক যৌথ অভিযানে মার্কিন বিমানগুলোকে বাধা দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই অভিযানে আমেরিকার দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান ধ্বংস হয়েছে। বিধ্বস্ত বিমানগুলো ইসফাহানের দক্ষিণাঞ্চলে জ্বলন্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইরানি সামরিক মুখপাত্র এই ঘটনাকে আমেরিকার জন্য একটি ‘লজ্জাজনক পরাজয়’ হিসেবে অভিহিত করেছেন। তিনি ১৯৮০ সালের এপ্রিলে ইরানে আমেরিকার ব্যর্থ ‘অপারেশন ঈগল ক্ল’-এর সাথে বর্তমান ঘটনার তুলনা টেনে একে ঐশ্বরিক সহায়তার ফল বলে বর্ণনা করেন।

বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিযানকে সফল হিসেবে প্রচার করে ঘটনার গুরুত্ব কমানোর চেষ্টা করছেন। তবে ইরান বিষয়টিকে তাদের সার্বভৌমত্বের ওপর বড় জয় হিসেবে দেখছে।

এখন পর্যন্ত পেন্টাগন বা হোয়াইট হাউসের পক্ষ থেকে এই বিশাল ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বেতন-ভাতা ছাড়াও এক কোটি টাকা ‘বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন আযমী

সৌদি আরবে বাংলাদেশি আরও হজযাত্রীর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪

তীব্র হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার

ধর্মীয় উৎসবের পর বাংলা নববর্ষ বাঙালিদের সবচেয়ে বড় উৎসব: তথ্যমন্ত্রী

হাসপাতালের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম তৈরি হবে দেশেই, কারখানা উদ্বোধন

মধ্যপ্রাচ্যের সংঘাত সাড়ে ৪ কোটি মানুষকে তীব্র ক্ষুধার দিকে ঠেলে দিতে পারে: ডব্লিউএফপি

ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ ক্যাপ্টাগন উদ্ধার, নেপথ্যে কারা?

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে তফসিল ঘোষণা ভোট ৯ এপ্রিল

স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণ রুপে একটি দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলা হবে

চট্টগ্রাম বন্দরে পৌঁছালো অকটেন ও ফার্নেস তেলবাহী দুই জাহাজ