টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 7 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর হাজারীবাগ ও শাহজাহানপুর থেকে ৫২ অপরাধী গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 7, 2026 7:11 am

রাজধানীর হাজারীবাগ ও শাহজাহানপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫২ জনকে গ্রেফতার করেছে হাজারীবাগ ও শাহজাহানপুর থানা পুলিশ। সোমবার (৬ এপ্রিল) রাত সোয়া ৭ টায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের
উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, সোমবার (৬ এপ্রিল) হাজারীবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করে। এরা হলো- মোঃ আরিফ হোসেন (২২), মোঃ উজ্জল (৩৫), মোঃ আলী আকবর (৪৫), মোঃ রাকিব (২৪), মোঃ ইমন হোসেন (২৩), মোঃ আবির হোসেন (২৯), মোঃ নুর মোহাম্মদ(২৫), মোঃ ওমর ফারুক (৩০), মোঃ হাসান ফকির (৩২), মোঃ মিলন (৩৮), মোঃ নুরুল ইসলাম (২১), মোঃ মাজহারুল ইসলাম (২৫), মোঃ আরিফ (২৪), ইমন হোসেন (৩২), মোঃ কাজল (৫৭), মোঃ রাজিব কবির (৪০), মোঃ আব্দুল কুদ্দুস ব্যাপারী (৪৮), মাহফুজ শেখ সুমন(২৪), মোঃ হামিদুল ইসলাম (২২), মোঃ শাহ আলম (৪৮), মোঃ শামীম মিয়া (৪০), আল আমিন(৩০), কাজল(২০), মোঃ মিজানুর রহমান (৪০), আনোয়ার হোসেন(৪২), মোঃ আসিফ(২৮), মোঃ সিরাজুল ইসলাম সাফাক(৩৯), মোঃ সজল(২৬) ও আইনের সংঘাতে জড়িত দুই জন শিশু। এ সময় তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ও ৩১ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, রোববার (৫ এপ্রিল) নিয়মিত অভিযান পরিচালনা করে ২২ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে নিয়মিত মামলায় একজন, পুরাতন হত্যা মামলায় একজন এবং গ্রেফতারি পরোয়ানা মূলে একজন আসামি রয়েছে। এছাড়া মোবাইল কোর্টে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের হেফাজত হতে দুই গ্রাম হেরোইন ও ৭ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মোঃ নুর হোসেন পাটয়ারী (৩২), মোছাঃ মৌ (১৯), সবু (৩০), মোঃ সজল ইসলাম শুভ (৩০), মোঃ সাহাদাৎ হোসেন (২৬), মোঃ শাহীন (২৪), মোঃ সাগর (৩১), মোঃ সিফাত (২৫), মোঃ ইমন (২৫), মোঃ রাজু (৩১), মোঃ সুমন (৩১), মোঃ সাগর হোসেন (২৬), মোঃ আতিক ফয়সাল (২৫), মনির (৪৫), মোঃ আরিফ (২০), জীবন রহমান (২০), নয়ন (২২), মোঃ সাজ্জাদ হোসেন (২৩), মোঃ জুম্মান (২১), হাবিবুল্লাহ আল মাহমুদ (৩৯), মোঃ মাজহারুল ইসলাম রোহান (২৪) ও মোঃ রায়হান খান রাব্বি (৩০) ।

ডিএমপির মিডিয়া সেলের ডিসি এন এম নাসিরুদ্দিন আরও জানান, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যাত্রাবাড়ীর অজানা নিজ বাসায় মানসিক সমস্যার কারণে নিজের পেটে ছুরিকাঘাতে এক বৃদ্ধ গুরুতর আহত

ঢাকা বিমানবন্দরে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ আটক ১

ঝুনাগাছ চাপানীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ইফতার বিতরণ

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

মার্কিন নিখোঁজ পাইলট উদ্ধার অভিযান ব্যর্থ করার দাবি ইরানের

নিজ রুমে কীটনাশক বিষক্রিয়া হয়ে এক যুবকের মৃত্যু

শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে বর্তমান কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে: শিক্ষামন্ত্রী

ইউএনওর হাতে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ, এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর প্রতি ক্ষতিগ্রস্তদের কৃতজ্ঞতা

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া

জাতিসংঘের নতুন উদ্যোগ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়