টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 7 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে টোল আদায়ের অধিকার ইরানের নয়, যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 7, 2026 7:51 am

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর শুল্ক বা টোল আরোপের দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, এই প্রণালির ওপর নিয়ন্ত্রণ ও শুল্ক আদায়ের অধিকার ইরানের নয়, বরং যুক্তরাষ্ট্রের থাকা উচিত।

বাংলাদেশ সময় সোমবার (৬ এপ্রিল) দিবাগত মধ্যরাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই বিতর্কিত প্রস্তাব দেন। তিনি বলেন, আমরাই কেন টোল নেব না? তাদের (ইরান) নিতে দেওয়ার চেয়ে আমি বরং নিজেই সেটা করতে চাই।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিশ্বের অন্যতম প্রধান এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিবাহিত হয়। সম্প্রতি ইরান এই প্রণালি অতিক্রমকারী ট্যাংকারগুলোর ওপর একটি নতুন টোল ব্যবস্থা চালুর পরিকল্পনা অনুমোদন করেছে, যাকে তেহরান তাদের ‘সার্বভৌম অধিকার’ হিসেবে দাবি করছে। এর পরিপ্রক্ষিতেই ট্রাম্পের এমন কড়া প্রতিক্রিয়া সামনে এল।

প্রেসিডেন্ট ট্রাম্পের মতে, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সাফল্য এবং উপস্থিতির কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথে শুল্ক আরোপের নৈতিক ও কৌশলগত অধিকার ওয়াশিংটনেরই প্রাপ্য। তবে তাঁর এই প্রস্তাব আন্তর্জাতিক সমুদ্র আইন এবং বিদ্যমান কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের আইনি ও রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

জ্বালানি বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে যে কোনো ধরনের নতুন শুল্ক বা টোল আরোপ করা হলে তা বৈশ্বিক বাণিজ্য এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করতে পারে। কারণ, বিশ্বের মোট তেল সরবরাহের একটি বড় অংশ এই সরু জলপথের ওপর নির্ভরশীল।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান এই বাদানুবাদ এবং পাল্টাপাল্টি হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল ও সংকটাপন্ন করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ট্রাম্পের এই ‘টোল’ আদায়ের ঘোষণা বৈশ্বিক নৌ-বাণিজ্যে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আরও ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

বালিয়াকান্দিতে তিন দিন ব্যপি মহানাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন

কুমিল্লা চান্দিনায় সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের রত্নগর্ভা মা সম্মাননায়: সুশিক্ষিত জাতি গঠনের পেছনে সুশিক্ষিত মায়ের বিকল্প নেই -প্রফেসর হাসিনা জাকারিয়া

নকআউট পর্বে কানাডাকে উড়িয়ে টানা দুই বিশ্বকাপের কোয়ার্টারে উঠে ইতিহাস গড়লো মরক্কো

বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান

ঐধসরফ নু বষবপঃরড়হ,যধশঁৎমধ ৭ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই

ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

মিরপুরে টিসিবির লাইনে দেয়াল ধস, মৃতের সংখ্যা বেড়ে ৩