টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 7 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঐধসরফ নু বষবপঃরড়হ,যধশঁৎমধ ৭ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই

প্রতিবেদক
ঠাকুরগাঁও প্রতিনিধি
September 7, 2026 3:21 pm

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেয়া ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা হবে। সোমবার (০৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল এ সপ্তাহেই অনুষ্ঠিত হবে। এর আগে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছিলেন, এ নির্বাচনের জন্য আমরা প্রস্তুত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সেটার আইটি সাপোর্টেড যে পোস্টাল ভোটিং, সেটারও আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা রাখি, অল্প কিছুদিনের মধ্যেই আমরা সিডিউলটা ডিক্লেয়ার করতে পারব। পূজা, পরীক্ষা ইত্যাদি বিবেচনায় নিয়ে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।

২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এতে বলা হয়- সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, গত ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার দিন থেকে আসনটি শূন্য হয়েছে।

আর ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন পরিচালনা শাখা এরই মধ্যে উপনির্বাচন আয়োজনের প্রয়োজনীয় নথি প্রস্তুতের কাজ শুরু করেছে। আসনটি শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোট আয়োজনের বাধ্যবাধকতা থাকায় সময় বিবেচনায় নিয়ে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে কমিশন।

ইসির জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সম্প্রতি বলেন, যেহেতু আসনটি শূন্য হয়ে গেছে। পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। আমরা খুব বেশি সময় নেবো না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচিত হয়েছিলেন। গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা-২ আসনে জাতীয় পার্টির সাবেক এমপি আমির হোসেন ভূইয়ার মনোনয়নপত্র সংগ্রহ

আনসারের অভিযানে মতিঝিল মেট্রোরেল স্টেশনে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

আমরা সর্তকতার সঙ্গে জ্বালানির মূল্য বাড়িয়েছি: বাণিজ্যমন্ত্রী

পতিত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জামাল উদ্দিনের টেন্ডার সাম্রাজ্য নিয়ে চাঞ্চল্যকর তথ্য! রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকার প্রকল্প হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ।

অজ্ঞাতনামা মারাদেহ

গোপালগঞ্জের গুলিবিদ্ধ রমজান মুন্সি নামে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন মৃত্যু ও এই ঘটনায় দুইজন গুলিবিদ্ধ ভর্তি রয়েছে

ঈদুল আজহায় সংবাদপত্রে টানা ৫ দিনের ছুটি

আমিনবাজারে মহাসড়কের বর্জ্য অপসারণ ও নিমগাছ রোপণ করা হবে’

৫৩ বছর পর নতুন চন্দ্রাভিযান যাচ্ছেন ৪ নভোচারী

জনতার প্রত্যাশায় চেয়ারম্যান পদে বাবুল কান্তি শীলকে দেখতে চান বাগোয়ানবাসী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী