রাজধানীর মিরপুর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) একাডেমিক ভবনের ৩য় তলায় এসি মেরামতের কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুনে দগ্ধ চার। মোঃ আল মামুন (৩৪), মোহাম্মদ সেলিম (৩০),মোঃ রাসেল (৪৫),সুজন (৩১)।
বুধবার(০৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে তাদের দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তাদেরকে নিয়ে আসা সহকর্মী,ওমর ফারুক জানান,দুপুর পৌনে ১টার দিকে মিরপুর-১২ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) একাডেমিক ভবনের ৩য় তলায় এসি মেরামতের কাজ করার সময় হঠাৎ শর্ট সার্কিট আগুনে ঘটনা ঘটে।এতে এসি থেকে আগুনের সূত্রপাত চারজন দগ্ধ হয়। পরে আমরা চারজনকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।তারা চারজন এসির মিস্ত্রি।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডাঃ শাওন বিন রহমান জানান, মিরপুর এলাকা থেকে এসি বিস্ফোরণ হয়ে চারজন আমাদের এখানে দগ্ধ হয়ে এসেছে। তাদের চারজনেরই ড্রেসিং চলছে এ বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না কিছুক্ষণ পরে দগ্ধদের পরিমাণ জানা যাবে বলেও জানান তিনি।



















