নারায়ণগঞ্জের চাষাড়া থানা চাঁদনী হাউসের সামনের রাস্তায় দুই পক্ষে গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ। গুলি বিদ্ধরা হলেন, মোহাম্মদ ইমরান (১৪) ও মোহাম্মদ রাকিব (২৩)।
বৃহস্পতিবার(০৯এপ্রিল)দুপুর একটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা সিরাজুল ইসলাম জানান,সকাল ১১টার দিকে চাষাড়া চাঁদনী হাউজ এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলি বিদ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে পানির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরো জানান, মোঃ ইমরানের গ্রামের বাড়ি,ফতুল্লার পঞ্চবটি এলাকার আসমাউল হোসেনের ছেলে। ইমরান ওই এলাকার মাদ্রাসার শিক্ষার্থী ও রাকিবের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার হরিহর শান্ত নগর এলাকার মোঃহোসেন খোকা সন্তান।রাকিব
পাগলা মিসির আলি ডিগ্রী কলেজ ৩য় বর্ষের শিক্ষার্থী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, নারায়ণগঞ্জ এলাকা থেকে ২জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে এসেছে তাদের জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।



















