টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 28 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথক ঘটনায় এক শিক্ষার্থী সহ এক গৃহিণী আত্মহত্যা

প্রতিবেদক
কে.এস.ইসলাম
May 28, 2025 12:40 pm

রাজধানীর কলাবাগান থানার লেক সার্কাস ও যাত্রাবাড়ীর ধনিয়া পৃথক ঘটনা দুই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।নিহতরা হলেন, মোছাঃ নাজমা বেগম (৫০) ও সাথী মনি চৌধুরী (সনাতন ধর্মাবলী) (২৫)।

বুধবার(২৮ মে)দুপুর২টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় নাজমা বেগম কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে বিকেল সাড়ে তিরটার দিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাকে নিয়ে আসা ভাগ্নে ডাক্তার ফয়সাল জানান, আমার মামি বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন আজ তার নিজ রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। পরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে থাকলে। আমরা দেখতে পেয়ে আমার মামিকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, আমার মামীর গ্রামের বাড়ি, কুমিল্লা জেলা বুড়িচং থানা ফরিদপুর গ্রামের কামরুল হাসানের মেয়ে। বর্তমানে কলাবাগানের লেক সার্কাস রোডের একটি ভাড়া বাসায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি জানান আমরা জানতেপেরেছি নিহত নাজমা বেগম মানসিক রোগী ছিল এই কারণে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। ভাগ্নে ডঃ ফয়সাল ০১৭১৬-০১০৫০৫

অপরদিকে,যাত্রাবাড়ী ধনিয়া রসুলপুর রোড এলাকার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে ইডেনের ছাত্রীর আত্মহত্যা।

মঙ্গলবার(২৭ মে)মধ্য রাতে দিকে এই ঘটনা ঘটে।পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার (২৮ মে)দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃকাউসার হোসাইন জানান,আমরা খবর পেয়ে যাত্রাবাড়ী ধনিয়া রসুলপুর রোড এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদহ ময়নাতনদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি নিহত সাথী বাবা দুই বছর আগে মারা যান মারা যাওয়ার পর থেকে মানসিক সমস্যা দেখা দেয় মানসিক দুশ্চিন্তায় কত রাতে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি।তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের মামা আপেল চন্দ্র জানান, আমার ভাগ্নি ইডেন কলেজের শিক্ষার্থী গত এক বছর আগে ওর বাবা ভজন চন্দ্র চৌধুরী মারা যান।মারা যাওয়ার পর থেকেই আমার ভাগ্নি মানসিকভাবে ভেঙে পড়ে তারপর থেকেই মানসিক সমস্যা দেখা দেয় মানসিক সমস্যার কারণেই সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে আমাদের ধারণা।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি ঢাকা জেলা ধামরাই থানার চন্ডিপুর গ্রামের ভজন চন্দ্র চৌধুরীর মেয়ে। বর্তমানে দুনিয়া রসুলপুর রোড এলাকার ২৮৪/৫৩৭ নম্বর বাসায় পরিবার সঙ্গে থাকতেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গ্রুপ থিয়েটার উৎসবে নাটক “ফায়ার ” মঞ্চস্থ : কালও অ্যাঁভাগার্ড- এর নাটক “ফায়ার”

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়ান এর সৌজন্য সাক্ষাৎ

‎ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনর্গঠনের বার্তা পৌঁছে দিচ্ছেন ছাত্রদল নেতা সজীব রায়হান

ডা. জুবাইদা রহমান দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে

ঈশ্বরদী–আটঘরিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন জাকারিয়া পিন্টু

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ৩০ আগস্ট

হরমুজ প্রণালি মুক্ত করতে সমুদ্রপৃষ্ঠে অভিযান যুক্তরাষ্ট্রের, ইরানের চমক পানির নিচে

তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪৭

ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

সরাইল-আশুগঞ্জকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলবঃ ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি