টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 10 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
April 10, 2026 6:37 pm

পঞ্চম হয়ে এশিয়ান গেমসের হকি বাছাই পর্ব শেষ করলো বাংলাদেশ। শুক্রবার (১০ এপ্রিল) স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপেকে ৩-২ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে টিকিট নিশ্চিত করেছিল বাংলাদেশ।

এই টুর্নামেন্ট শুরু হয়েছিল চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচেও জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এই টুর্নামেন্টে চাইনিজ তাইপের বিপক্ষে ব্যাক টু ব্যাক জয় পেলো আমিরুলরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ম্যাচের সাত মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার থেকে গোল করেন। তিন মিনিট পর সমতা আনে চাইনিজ তাইপে। দ্বিতীয় কোয়ার্টারের প্রথম মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে লিড এনে দেন আশরাফুল। এতে ২-১ লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির ফিরেই ম্যাচে সমতা আনে চাইনিজ তাইপে। এরপর মেহরাব হোসেন সামিনের গোলে বাংলাদেশ আবার লিড পায়। এরপর ম্যাচে প্রাধান্য বিস্তার করে চাইনিজ তাইপে। একাধিক পেনাল্টি কর্নার পেলেও অবশ্য গোল করতে পারেনি। এতে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে প্রশাসনের অভিযান, জরিমানা

বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলার কর ফাঁকি

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা

৬ মাসে বিরোধী জোটের এমপিরা ৩০৮ অপতথ্যের শিকার

নাসির নগরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এক বছর যাবৎ চিকিৎসক শূন্য, চিকিৎসা ও সেবা ব্যাহত!

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

লাইসেন্সিং জট কমাতে অস্থায়ী অনুমোদনের পথে সরকার: বাণিজ্যমন্ত্রী

ক্র্যাবের “ফল উৎসব”-এ দেশীয় ফলের সমাহার

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই