টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 21 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 21, 2026 12:09 am

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে স্বতন্ত্র সংসদ সদস্যদের জোট থেকে সাবেক ছাত্রদল নেত্রী সুলতানা জেসমিন জুঁইকে মনোনয়ন প্রদান করা হয়েছে। স্বতন্ত্র এমপিদের এই মনোনয়নে স্বাক্ষর করেছেন কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মজিবর রহমান ইকবাল এবং ময়মনসিংহ-১ আসনের মোহাম্মদ সালমান ওমর। এর আগে সোমবার (২০ এপ্রিল) দুই দিনব্যাপী দীর্ঘ সাক্ষাৎকার পর্ব শেষে সংরক্ষিত নারী আসনের জন্য নিজেদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দলটি তাদের ভাগের ৩৬টি আসনে মনোনীত প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে।

একই দিন সন্ধ্যায় ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। জোটের জন্য বরাদ্দকৃত ১৩টি আসনের মধ্যে জামায়াতে ইসলামী নিজেরা ৮টি আসন রাখলেও বাকি ৫টি আসন জোটের শরিক দল ও বিশেষ ক্যাটাগরির প্রার্থীদের জন্য বরাদ্দ করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্বতন্ত্র ও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণার মাধ্যমে সংসদের নারী আসনে প্রতিনিধিত্বের বিষয়টি এখন চূড়ান্ত। সোমবার ও মঙ্গলবার প্রার্থী তালিকা চূড়ান্ত এবং মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া শেষ হওয়ার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এই নির্বাচনের তৎপরতা আরও জোরালো হলো।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম যুক্তিসঙ্গত মনে হয়নি: সংসদে শিক্ষামন্ত্রী

জ্বালানি সংকটের মধ্যেই অর্ধশত গাড়ি নিয়ে ছাত্রদল নেতার শোডাউন

কোটচাঁদপুরের ‘মৌমিতা’র নতুন রূপ স্বামীদের ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া ! 

মাদক কারবারীতে গুলিতে আহত আরেক শীর্ষ মাদক কারবারি নিহত

সখীপুরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, জ্বালানি সরবরাহে সমন্বয়ের নির্দেশ

যুদ্ধে আধুনিক অস্ত্রের আরও ‘চমক’ অপেক্ষা করছে: ইরানি কমান্ডার

শিক্ষার্থীদের নামাজে উদ্বুদ্ধ করতে শিক্ষা কর্মকর্তার ব্যতিক্রমী উদ্যোগ, মিলবে পুরস্কার

দেশের আরও ৫ সিটিতে প্রশাসক নিয়োগ

আইওএম ও ইউএনএইচসিআর-এর বিবৃতি বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

চট্টগ্রাম জেলা পরিষদ সাবেকসদস্য ড. মাহমুদ হাসানের নবম মৃত্যুবার্ষিকী ১ এপ্রিল