টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 10 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 10, 2026 7:54 pm

দেশজুড়ে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং অবৈধ মজুত ও চোরাচালান রোধে কঠোর নজরদারি জোরদার করেছে বিজিবি। সীমান্ত এলাকায় তৎপরতা বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা কার্যক্রম জোরদারের ফলে চলতি বছরের প্রথম তিন মাসেই দেশের বিভিন্ন স্থান থেকে ৫ হাজার ৪২৫ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, ভোজ্যতেলের অবৈধ পাচার ও মজুত রোধে বিজিবির অভিযানে ধারাবাহিক সাফল্য অর্জিত হচ্ছে। চলতি ২০২৬ সালের প্রথম তিন মাসেই বিজিবি দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫ হাজার ৪২৫ লিটার ভোজ্যতেল জব্দ করেছে। জয়পুরহাট, সাতক্ষীরা, যশোর, ফেনী, কক্সবাজার ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় এসব অভিযান পরিচালিত হয়। এছাড়া ২০২৪ সালে ১৩ হাজার ১৭৭ লিটার এবং ২০২৫ সালে ৩০ হাজার ৯২ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছিল। সব মিলিয়ে গত তিন বছরে সর্বমোট ৪৩ হাজার ২৬৯ লিটার তেল উদ্ধার করে সংস্থাটি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মজুতকৃত তেল জব্দসহ জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে।

তিনি বলেন, শুক্রবার দুপুরে বিজিবির নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) ও র‍্যাবের একটি যৌথ দল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাধীন তারাবো কাজীপাড়া চৌরাস্তায় রাজু ও খোরশেদ নামক দুই ব্যক্তির গুদামে অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে মজুত করা মোট ৯টি ব্যারেলে প্রায় ২ হাজার লিটার খোলা সয়াবিন তেল পাওয়া যায়। অভিযানে স্থানীয় বাজার থেকে খোলা সয়াবিন তেল সংগ্রহ করে অবৈধভাবে মজুত ও বোতলজাতকরণ এবং ‘বন্ধন প্লাস’ ও ‘বিসমিল্লাহ’ নামক স্টিকার ব্যবহার করে তা বাজারজাত করার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকারের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শরীফুল ইসলাম বলেন, বর্তমান প্রেক্ষাপটে অবৈধভাবে ভোজ্যতেল মজুত ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভোজ্যতেল পাচার কার্যকরভাবে প্রতিরোধের লক্ষ্যে বিজিবি সীমান্ত এলাকায় নিয়মিত ও বিশেষ টহল বৃদ্ধি করেছে এবং চিহ্নিত চোরাকারবারি ও চোরাচালানে ব্যবহৃত রুট সম্পর্কে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য সংগ্রহ করে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করছে। পাশাপাশি সন্দেহভাজন যানবাহন, নৌযান ও সীমান্তবর্তী গুদামসমূহে তল্লাশি কার্যক্রম জোরদার করে অবৈধ মজুত জব্দ করা হচ্ছে।

এ কার্যক্রমকে আরও কার্যকর করতে স্থানীয় প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও শুল্ক বিভাগের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে, যা বাজার ব্যবস্থাপনা ও সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে তদারকিতে সহায়ক ভূমিকা রাখছে। প্রয়োজনে সীমান্তবর্তী ৮ কিলোমিটারের বাইরেও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। একইসঙ্গে সীমান্তবর্তী এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ভোজ্যতেল পাচারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে এবং সবাইকে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর খিলগাঁও এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বীরগঞ্জে লাউগাছের জাঙ্গি কাটার অভিযোগ

নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান ১০ লক্ষ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

১৪টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

‎ঈদের শুভেচ্ছায় সম্প্রীতির আহ্বান, শিক্ষাঙ্গনসহ সর্বস্তরের মানুষকে পাশে থাকার বার্তা-ছাত্রদল নেতা মাহফুজ

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

ছিনতাইকারী ছুরিকাঘাতে আহত সিআইডি পুলিশ সদস্য

দেশের বাজারে আবারও টানা ৪ দফায় স্বর্ণের দাম কমলো মোট ২৩ হাজার ৫৭৩ টাকা

গুলিস্তান আলু বাজারে সেলুনে এসি বিস্ফোরণে কাস্টমার-সহ নাপিত ১০জন দগ্ধ

আটলাসের সিংহদের গর্জনে ব্রাজিল যেন ‘কাগুজে বাঘ’