টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 10 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, দুই তরুণীসহ আটক ৩

প্রতিবেদক
কক্সবাজার প্রতিনিধি
April 10, 2026 9:52 pm

কক্সবাজারের শীলখালীতে প্রাইভেটকারের তেলের ট্যাংকে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ৪২ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত ৩টার দিকে টেকনাফের শীলখালী এলাকায় অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে প্রাইভেটকার জব্দ ও ইয়াবা উদ্ধার পরবর্তী তাদের আটক করা হয়। আটকরা হলেন-টেকনাফ থানার উত্তর পাড়া (৮ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মুহাম্মদ মাসুদ শরিফ (২২), কক্সবাজার সদর থানার সমিতিপাড়া এলাকার মৃত সফিকুল ইসলামের মেয়ে মোসাম্মৎ বিউটি (২৭) এবং একই এলাকার মৃত আব্দুর রশিদের মেয়ে মোসাম্মৎ মাহিম (১৯)।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালানো হয়। এসময় গাড়ির তেলের ট্যাংকের ভেতর বিশেষভাবে লুকানো ২১টি পোটলা উদ্ধার করা হয়, যেখানে আনুমানিক ৪২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আটক করা হয় কারে থাকা তিনজনকেও। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার এবং আটক তিনজনের তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই ৭৭ দেশের ওয়াকআউট

মুজিবনগর দিবসে সরকারি উদ্যোগে মুজিবনগরেই নেই কোনো উৎসব আয়োজন

তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বীরগঞ্জে গাছ লাগালেন এমপি মনজুরুল ইসলাম

ডেমরায় গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

জাতিসংঘে বলপূর্বক হরমুজ প্রণালী খোলার প্রস্তাবে ভেটো রাশিয়া-চীন-ফ্রান্সের

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অটোরিকশায় ২০ কেজি গাঁজা, গ্রেপ্তার-১

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চোরের মৃত্যু

বাড্ডায় ট্রাফিক চেকপোস্টে একটি জিপ গাড়ি আটক করে তল্লাশিতে প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে ট্রাফিক সার্জেন্ট দেবব্রত

বাংলাদেশ আজ জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র ইসরায়েল দ্বারা অধিকৃত হয়েছে: ক্যারি বোলার