টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 12 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জালানির হাহাকার,টোকেন বিতরণে স্বজনপ্রীতি

প্রতিবেদক
মোঃ রেজাউল হক
April 12, 2026 1:15 pm

কুড়িগ্রামের রাজারহাটে ফিলিং স্টেশনে জালানি সংগ্রহে টোকেন বিতরনে স্বজনপ্রীতির অভিযোগ তুলেছে মোটরসাইকেল চালকরা।

জানাগেছে,মেসার্স অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনে ৩ হাজার লিটার পেট্রোল সরবরাহ করবে ৩শত টাকায় ২.৪ লিটার জ্বালানি প্রায় ১২শ পঞ্চাশটি গাড়ী সংগ্রহ করতে পারবে।অপরদিকে জালানি তেল সংকটে সড়কে কমে গেছে মোটরসাইকেলের দৌরাত্ম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রাজারহাট উপজেলার দুটি পাম্পে প্রশাসনের পক্ষে থেকে মোটরসাইকেল আরোহীদের জালানি পরিবেশনে টোকেন বিতরণের দায়িত্ব প্রদান করা হয়েছে কৃষি কর্মকর্তা ফেরদৌস আহমেদকে।শনিবার অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনে জালানি তেলের টোকেন বিতরণ করেছেন রাজারহাট পল্লী সঞ্চয় ব্যাংকের জাহিদুল ইসলাম।
মোটরসাইকেল আরোহীরা বলেন,টোকেন বিতরণে কোনো সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ না করায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কেউ পাচ্ছেননা ১টি টোকেন,অন্যদিকে প্রভাবশালী ও পরিচিত ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়েছে ২০টি পর্যন্ত টোকেন।

চালকদের দাবি পরিচিতজন ও স্বজনদের অগ্রাধিকার দিয়ে টোকেন দেওয়া হচ্ছে। এতে সাধারণ চালকরা ন্যায্যতা থেকে বঞ্চিত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন।

জালানি বিতরণ ট্যাগ কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ফিলিং স্টেশন এলাজায় ৮শত টোকেন বিতরণ করা হয়েছে, তারা ৩শত টাকার জালানি ক্রয় করবে।এছাড়া চাকুরীজীবি ও এলাকার কিছু লোক আছে যাদের কে ওসি ও ইউএনও মহোদয় সিদ্ধান্ত নিয়ে ওদেরকে কিছু টোকেন দেয়া হয়েছে তারা ৫শত টাকার জালানি ক্রয় করবে এবং তাদের সংখ্যা সীমিত।

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান বলেন,অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অর্থ আত্মসাতে সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

১০ হাজার টন ডিজেল নিয়ে দেশে এলো আরও একটি জাহাজ

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্তে ৪ সেনার মৃত্যু

মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

কুমিল্লা শশীদলে ৬০-বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

জমি দখল করতে না পেরে দিনমজুরকে ‘মাদক কারবারি’ বানানোর অপচেষ্টা!

রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স

ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের