টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 12 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের লক্ষ্য ২ মাসের মধ্যে তেল শোধন ক্ষমতা ৮০ শতাংশে ফিরিয়ে আনা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 12, 2026 9:53 pm

ইরানের ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ও জ্বালানি বিতরণ ব্যবস্থাকে আগামী দুই মাসের মধ্যে আগের সক্ষমতার ৭০ থেকে ৮০ শতাংশে ফিরিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি। এ তথ্য জানিয়েছেন ইরানের জ্বালানি উপমন্ত্রী মোহাম্মদ সাদেক আজিমিনফার।

এসএনএন নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ইরানের তেল শোধনাগার, সঞ্চালন লাইন, তেল ডিপো এবং বিমান জ্বালানি সরবরাহকারী স্থাপনাগুলো বারবার হামলার শিকার হয়েছে। এর ফলে জ্বালানি অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। ধ্বংসাবশেষ অপসারণ ও ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি প্রতিস্থাপনের জন্য বিভিন্ন এলাকায় কারিগরি দল মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে মেরামত কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিশেষ করে লাভান আইল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে দ্রুতগতিতে সংস্কার কাজ চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যেই ওই শোধনাগারের একটি অংশ পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে।

ইরান সরকারের এই উদ্যোগ দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে তারেক রহমান

ঢাকা কলেজ-সিটি কলেজ সংঘর্ষে আহত ১৩ জন

ফের রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

২ হাজার কোটি টাকা আত্মসাৎ,সাবেক হাইকমিশনার মুনা তাসনিম ও তার স্বামীর নথি তলব

সরাইলে নব নির্বাচিত এম পি কে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে দেইনি বিএনপির নেতা

বীরগঞ্জে লাউগাছের জাঙ্গি কাটার অভিযোগ

নোয়াখালীর সালমান: বাঁশের কাপে চা বিক্রি করে মিলছে সাফল্য, মাসিক আয় লক্ষাধিক

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জনতার প্রত্যাশায় চেয়ারম্যান পদে বাবুল কান্তি শীলকে দেখতে চান বাগোয়ানবাসী

এসির কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে এক এসি মিস্ত্রির মৃত্যু