টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 13 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 13, 2026 7:37 am

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে তৃতীয় দিনে ৭৪ জন নারী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার (১২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন থেকে তারা এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহকারী নারীরা হলেন— তাহমিনা কবীর, রুমা আক্তার, রেহানা ইয়াসমিন ডলি, নাহিদ আকতার খানম, মিনা বেগম মিনি, আফসানা আক্তার, আনোয়ারা বেগম, সৈয়দা ফাহিমা বানু, নাহিদ পারভীন, আমিনা বেগম, শিরিনা আক্তার, পারভীন বানু রুমী, শামীম আরা বেগম স্বপ্না, সাহারা পারভীন, সৈয়দা ফৌজিয়া হোসেন, নুরজাহান আক্তার লাকী, জহরা খাতুন মৌ, সাইয়্যেদাতুন নেসা, ডা. কামরুন নাহার, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, মৌসুমী জেরিন, মনিরা চৌধুরী, রূপা, সুরাইয়া জেরিন, অ্যাডভোকেট কানিজ কাউসার চৌধুরী, নাসিমা খাতুন জলি, রাবেয়া আলম, আইরীন পারভীন খন্দকার, প্রফেসর ফরহানা ইয়াসমিন, সানজিদা ইয়াসমিন, সাজেদা আক্তার, তাছলিমা ইসলাম, মাধবী মার্মা, মেঘনা আলম, ফারহানা আক্তার, সুবর্ণা সিকদার, সালমা আলম, শারমিন আক্তার রিতা, হোসনেআরা বেগম, সুলতানা আহমেদ, নাহরীন আসগর, নাজমা আকতার, ফরিদা ইয়াসমিন সারা, মেহেরুন নেছা, হাসিনা পারভীন, চৌধুরী রেঞ্জিনা আহমেদ, রেহানা আক্তার শিরীন, নাজমা পারভীন, রোকসানা কানিজ চৌধুরী, জহরা আক্তার, শামসুন নাহার, পারভীন আক্তার, তানজিন চৌধুরী, রুনা লায়লা রুনা, রোকেয়া সুলতানা তামান্না, জেলী চৌধুরী, শাহিনুর আক্তার স্মৃতি, আছিয়া ইসলাম, লাকী তহঞ্জনা, এলিজা জামান, ফারহানা চৌধুরী বেবী, নাজমা হক, আফরোজা খানম, শাহেদা খাতুন, ফাহিমিদা হক, শাহনাজ খাতুন, দিলশাদ তহমিনা বেগম, রহিমা শরীফ মায়া, ফিরোজা আক্তার, শামসাদ বেগম, রিনা পারভীন, নূরী আরা সাফা, নাসিমা সাফা কামাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে গত বৃহস্পতিবার ৫২ জন ও শনিবার (১১ এপ্রিল) ৭৩ জন নারী নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। অর্থাৎ তিন দিনে ১৯৯ জন নারী মনোয়নপত্র সংগ্রহ করেছেন। ইসির তথ্য মতে, এরা সবাই বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার আশায় মনোনয়নপত্র সংগ্রহ করছেন।

গত বুধবার (৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১ এপ্রিল। রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের কাজ ২২ ও ২৩ এপ্রিল নির্বাচন কমিশন সচিবালয়ের ভবনে করবেন। যদি কেউ আপিল করার ইচ্ছা পোষন করেন তবে তিনি ২৬ এপ্রিল আপিল আবেদন করতে পারবেন। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল। আর ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মার্কিন অবরোধ উপেক্ষা করে এবার হরমুজ পার হলো রাশিয়ার জাহাজ

ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

মক্কায় আরও ৪ জন বাংলাদেশি হজযাত্রী শেষ নিশ্বাস ত্যাগ করেছেন

শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু

সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখলের অধিকার বাবা-মা পাবে: আইনমন্ত্রী

লালবাগের বেরিবাঁধ এলাকায় পাকা রাস্তায় পড়েছিল এক বৃদ্ধ

এমবাপ্পের পর ডেম্বেলের গোল, ব্যবধান বাড়ালো ফ্রান্সের

গেল ২২ দিনেই দেশে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা