টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 31 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর শাহআলী থানাধীন এলাকা হতে আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার জুয়েল,রুবেল,জুয়েল শেখ গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 31, 2025 8:23 am
ডাকাত দল

বাংলাদেশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিলগ্ন থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ডাকাত, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ৩০ মে ২০২৫ তারিখ রাতে ঢাকা মহানগরীর শাহআলী থানাধীন গুদারাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মাগুরা জেলার মহম্মদপুর থানাধীন এলাকায় বারো লক্ষ তিরানব্বই হাজার পাঁচশত টাকার মালামাল লুট হওয়া চাঞ্চল্যকর ডাকাতি মামলার আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার মোঃ মোঃ জুয়েল @রুবেল @জুয়েল শেখ (৩০) ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ০৫ জুন ২০২৪ তারিখ মধ্যরাতে ডাকাত দলের সর্দার মোঃ জুয়েল @রুবেল @ জুয়েল শেখ (৩০)সহ আরো ৪/৫ ডাকাত সদস্য দেশীয় পিস্তল, রামদা, হাসুয়া ও অন্যান্য দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে কাঠের জানালার গ্রীল ভেঙে ঘরে প্রবেশ করে বাদী মোঃ শরিফুল ইসলাম’কে (৪৮)’কে দড়ি দিয়ে হাত-পা বেধে রাখে ও চর- থাপ্পর মারে এবং কাপড় দিয়ে মুখ বেধে ফেলে। তারপর ডাকাত সদস্যরা তার স্ত্রীর কানে থাকা স্বর্ণের দুলসহ সর্বমোট ১০ ভরি ৯ আনা স্বর্ণের বিভিন্ন স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য ১০,৭০,০০০/- টাকা, নগদ ১,৯২,০০০/- টাকা ও দুইটি মোবাইল ফোন যার আনুমানিক মূল্য ৩১,৫০০/- টাকাসহ সর্বমোট বারো লক্ষ তিরানব্বই হাজার পাঁচশত টাকার মালামাল ডাকাতি করে।

এ সংক্রান্তে বাদী মাগুরা জেলার মহম্মদপুর থানায় অজ্ঞাতনামা ৪/৫ ডাকাত দলের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করেন। মাগুরা জেলার মহম্মদপুর থানার অধিযাচন পত্র মূলে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল বর্ণিত ডাকাত দলের সরদার আসামী মোঃ জুয়েল @ রুবেল @ জুয়েল শেখ (৩০)’কে প্রেফতার করতে সমর্থ হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীর পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পাওয়া যায়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow us on Facebook . Read Latest News from Us .

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠন ফারুক হোসেন ভূইয়া আহবায়ক ও ইসমাইল হোসেন সদস্য সচিব নির্বাচিত

আমাকে কেন মৃত ঘোষণা করা হলো? থানায় হাজির হয়ে জানতে চাইলো ‘খুন হওয়া’ ব্যক্তি নিজেই !

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ সালমান

ক্ষয়ক্ষতির গোপন রিপোর্ট ফাঁস,মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা ছিল ধারণার চেয়েও ভয়াবহ

ভূরুঙ্গামারীতে ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য  আসিফ আব্দুল্লাহকে গণসংবর্ধনা

নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান

কুমিল্লায় ধানকাটার শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার-৩

ডিএমপি ট্রাফিক পুলিশের তৎপরতায় আইফোন উদ্ধার, গ্রেফতার দুই ছিনতাইকারী

কূটনৈতিক টানাপোড়েনেও ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ

বাসা ভাড়া নেওয়ার কথা বলে শরবত খাইয়ে স্বর্ণের অলংকার ও টাকা পয়সাসহ নিয়ে যায় প্রতারক চক্র