টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 5 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য  আসিফ আব্দুল্লাহকে গণসংবর্ধনা

প্রতিবেদক
মোঃ রফিকুল ইসলাম
October 5, 2025 4:18 pm

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নবনির্বাচিত ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য, ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি  আসিফ আব্দুল্লাহকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

আসিফ আব্দুল্লাহর ভূরুঙ্গামারীতে আগমন উপলক্ষ্যে রবিবার ( ৫ অক্টোবর )  সন্ধ্যায় এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে

বিজ্ঞাপন বিজ্ঞাপন

র‍্যালিটি উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা শত শত শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যানার, ফেস্টুন ও গাড়ি বহর নিয়ে তাঁরা আসিফ আব্দুল্লাহকে উষ্ণ অভ্যর্থনা জানান। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূরুঙ্গামারী কলেজ মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। তাঁর আগমনকে কেন্দ্র করে পুরো উপজেলায় নেমে আসে উৎসবের আমেজ। পরে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন পাইলট ব‍্যাচ/২০১৫সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

আসিফ আব্দুল্লাহ ভূরুঙ্গামারীর কৃতি সন্তান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপনের একমাত্র পুত্র। তাঁর এই কৃতিত্বে স্থানীয় জনপদে বইছে আনন্দের জোয়ার।

সমাবেশে  আসিফ আব্দুল্লাহ বলেন,
“আমি মাত্র এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সেবা করার সুযোগ পেয়েছি। এই সময়ে এমন কিছু করে যেতে চাই, যা আজীবন শিক্ষার্থীদের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। কুড়িগ্রামের অবহেলিত ও মেধাবী শিক্ষার্থীদের উন্নয়নে থাকবে বিশেষ উদ্যোগ ও পরামর্শ।”

অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ্যে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন,  উপজেলা সভাপতি  আরিফুল ইসলাম, পাইলট উচ্চ বিদ্যালয় ২০১৫ ব্যাচের প্রতিনিধি ঈমান আলী,  জামায়াতের উপজেলা সহকারি সেক্রেটারি  মিজানুর রহমান প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, প্রাক্তন ছাত্রনেতা ও এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাউজান প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্য ও পেশাগত উন্নয়নে একসাথে কাজের প্রত্যয়

স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার দ্বিতীয় দফা বৈঠকের তারিখ ঠিক হয়নি: পাকিস্তান

মিরপুরে বিআরটিএতে ম্যাজিস্ট্রেটের অধীনে আনসার সদস্যরা ৩ দালালকে আটক করেছে

ফের যুদ্ধ শুরু করতে বিমান ছিনতাইয়ের নাটক সাজায় ইসরায়েল-আমিরাত: ইরান

মিরপুরে দেলোয়ার হত্যা,ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল ৬ দিনের রিমান্ডে

রূপপুর প্রকল্পে রাশিয়ার ঋণ ৯০ শতাংশ,২৮ বছরে পরিশোধ করবে বাংলাদেশ

কুমিল্লার আলোচিত তুহিন হত্যা আসামি গ্রেফতার ১, ‘আদালতে স্বীকারোক্তি,

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজা, ৭০ বোতল বিদেশী মদ ও ৯০ বোতল বিয়ার’সহ আটক-১