রাজধানীর ডেমরা থানা হাজী নগর স্টাফ কোয়ার্টার এলাকার একটি বাসায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে প্রতারক চক্ররা বেলের শরবত খাইয়ে তিনজনকে অচেতন করে সোনার গহনাসহ টাকা পয়সা নিয়ে যায় প্রতারক চক্র।অসুস্থরা হলেন, বাসার মালিক, মোঃ শহীদুল ইসলাম (৭৫) তার স্ত্রী মোসাম্মদ ফিরোজা বেগম (৬৫) ও তার নাতনি মোছাঃ ফৌজিয়া আলম (১৬)। তাদের কে ঢামেকের মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।
বুধবার(২৮ মে)দুপুর একটার দিকে তাদের তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে মেডিসিন বিভাগেভর্তি দেওয়া হয়েছে।
তাদেরকে নিয়ে আসা ছেলে কামরুজ্জামান জানান,আমাদের বাসা ডেমরার সারুলিয়া হাজীনগর ১৫৩/২২ চতুর্থ তলা বাসা তৃতীয় তলায় ভাড়া নেওয়ার জন্যই দুই মহিলা আসে মঙ্গলবার(২৭ মে)বিকেল সাড়ে ৪টার দিকে আসেন এবং আমার বাবা-মা বেড়াতে আশা আমার ভাগ্নি তাদের সঙ্গে কথা বলতে বলতে বলে আমরা বাড়ি থেকে বেল নিয়ে আসছি আমরা শরবত সবাই মিলে খায় এ কথা বলে বেলের শরবত খাইয়ে অচেতন করে বাসা থেকে স্বর্ণের চেইন হাতের বালা কানের দুল যার ওজন আনুমানিক ৪-৫ ভরি এবং আলমারি খুলে কাপড়-চোপড় টাকা পয়সা নিয়ে যায় নিয়ে যায় প্রতারক চক্র। পরে আমি বাসায় এসে দেখি আমার বাবা- মা ও ভাগ্নি অচেতন অবস্থায় পড়ে আছে। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে ওখান থেকে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসা জন্য সবাইকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দুজনকে ৬০১ নং ওয়ার্ডে ও একজনকে ৮০১ ভর্তি দেয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ডেমরার সারুলিয়া এলাকা থেকে অজ্ঞান হয়ে ৩জন ঢাকা মেডিকেলে এসেছে তাদের ৩জনকে মেডিসিন বিভাগে ভর্তি দেওয়া হয়েছে। আমরা জানতে পেরেছি তাদের বাসা থেকে স্বর্ণের অলংকারসহ টাকা পয়সা নিয়ে গেছে প্রতারক চক্র এই বিষয়ে থানাকে অবগত করা হয়েছে।



















