টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 13 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে ছেলের সঙ্গে ধস্তাধস্তি একপর্যায়ে ছুরিকাঘাতে মৃত্যু

প্রতিবেদক
কে এস ইসলাম
April 13, 2026 8:21 pm

রাজধানীর ডেমরা উত্তর বাজার এলাকার একটি বাসায় মাদকাসক্ত স্বামী স্ত্রীর কাছে টাকা চাইলে টাকা না দেওয়ায় ইসরাফিল (৫৫)নিজের পেটে ছুরিকাঘাতে মৃত্যু।নিহত পেশায় নিরাপত্তা কর্মী।

সোমবার(১৩ এপ্রিল) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ডেমরা থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ আব্দুল মজিদ জানান, আমরা খবর পেয়ে ডেমরার উত্তর বাজারে এলাকার একটি বাসা থেকে ইসরাফিলের রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, আমরা আত্মীয়র সঙ্গে কথা বলে জানতে পারি ইসরাফিল নেশাগ্রস্ত ছিল, তার স্ত্রীর কাছে নেশা করার জন্য টাকা চাইলে স্ত্রী টাকা না দিলে একপর্যায়ে তার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে তার ছেলে এসে বাবার সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তারা নিজের কাছে ধারালো অস্ত্র থাকার কারণে তার পেটে ঢুকিয়ে যায় এতে তার মৃত্যু হয়, বলে আমরা জানতে পেরেছি। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতে স্ত্রী আনোয়ারা বেগম জানান, আমার স্বামী নিরাপত্তা কর্মীর কাজ করে সে প্রায়ই আমার কাছ থেকে টাকা নিয়ে নেশা করত। আজ সকাল ১১:০০ টার দিকে আমার কাছ থেকে টাকা চায় আমি টাকা না দেওয়ায় আমার স্বামী আমাকে গালিগালাজ করলে আমার ছেলে এসে বাধা দেয়। এতে আমার স্বামী ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছেলেকে মারতে যায় একপর্যায়ে ধস্তাধস্তি হওয়ার কারণে নিজের কাছে থাকা ওই ধারালো অস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান,আমার স্বামীর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা সুতাপার এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে। বর্তমানে ডেমরা উত্তর বাজার ১৫নং বাসায় পরিবার নিয়ে থাকতেন। আমার দুই ছেলে এক মেয়ে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শেনজেন এলাকায় প্রবেশে সব কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমান আদালতের দালাল চক্রের ৪ সদস্যকে কারাদণ্ড

রাজধানীতে পেশাদার ছয় ছিনতাইকারী গ্রেফতার

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮০

ধানমন্ডির লেকের পানিতে ভাসছিল এক যুবকের মরদেহ

নাগরিকদের স্পর্শকাতর গোপন তথ্য ফাঁস, জানতে পারেননি দায়িত্বপ্রাপ্তরা

তেঁতুলঝোড়ায় ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নেপাল সেনাবাহিনীর ‘জেনারেল হলেন’ ভারতীয় সেনাপ্রধান

জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’র আত্মপ্রকাশ

এসএসসি পরীক্ষায় নকল ঠেকাতে কেন্দ্রে বসছে সিসিটিভি-জ্যামার  থাকছে ১১ নির্দেশনা