টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 13 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জ পৌরসভায় ৬১৫ মিটার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

প্রতিবেদক
মোজাম্মেল হক
April 13, 2026 8:51 pm

দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় বৈদ্যর দোকান এলাকা থেকে শান্তিবাগ মসজিদ ইউনিব্লক সড়কের কেটি মঞ্জিল হয়ে সামসুলের বাড়ি পর্যন্ত প্রায় ৬১৫ মিটার দীর্ঘ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম।

প্রায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পটি এলাকার গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌরসভার প্রশাসক দীপংকর বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর, সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান এবং উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নমিরুল ইসলাম চৌধুরী সেনা ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাহিদুল ইসলাম মাজু।

এ সময় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, ড্রেন নির্মাণ কাজটি সম্পন্ন হলে দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা নিরসন হবে এবং স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

একদিনে লেবাননের আরও ৫০ এলাকা দখলে নিচ্ছে ইসরায়েল

ডিমলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১১৯ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরির চেক বিতরণ

ডালিয়া–পাগলাপীর সড়কে ডাকাতি, সংঘবদ্ধ ডাকাত দলের একজন

নাসিরনগরে ছুটির দিন সন্ধ্যায়ও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি

কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশে দিল জনতা

ব্রাহ্মণবাড়ীয়া-১ আসনে উৎসবের আমেজ, শুরু নির্বাচনী মাঠের প্রচারণার লড়াই

সাইফের ঝড়ে বাংলাদেশের রেকর্ড, জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে লেক ভ্রমণে ডা. জুবাইদা

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান