টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 27 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ছুটির দিন সন্ধ্যায়ও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
March 27, 2026 11:47 pm

আজ শুক্রবার সরকারি ছুটির দিন। স্বাভাবিক-ভাবে দাফতরিক কার্যক্রমও বন্ধ। অথচ বন্ধের দিনেও জাতীয় পতাকা উড়তে দেখা গেছে ব্রাহ্মণবাড়ীয়া জেলার  নাসিরনগর উপজেলা সদরে অবস্থিত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

স্থানীয় লোকজনের ধারণা গতকাল ২৬ শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে উত্তোলন করা জাতীয় পতাকা আজও (২৭ মার্চ শুক্রবার) খোলার সময় পান নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে দেখা যায়,  বিকাল ৫.৪০ মিনিটে গিয়ে  বিদ্যালয়ে জাতীয় পতাকা উড়ছে, পরে স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীর উপস্থিতির খবর পেয়ে নাসিরনগর মডেল সরকারি বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী কাউছার মিয়া তাড়াহুড়ো করে পতাকা নামায়।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার দাস বলেন, বিষয়টা আমি জানি না খোঁজ খবর নিয়ে আপনাকে জানাবো।

এ বিষয় নিয়ে কথা হলে নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসহাক মিঞা বলেন, বন্ধের দিনে কেন যে এমনটা করলো জানতে হবে, আমি তাদের থেকে খোঁজ খবর নিচ্ছি।

ছুটির দিন পতাকা উড়ানোর বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, আমি বিষয়টি শুনেছি, শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ে গিয়েছে, উনাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শপথ নেওয়ার পর থেকে আমি ঘুমাতে পারি না: জ্বালানিমন্ত্রী

রাজারহাট উপজেলা ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

লালন শাহের মাজারের প্রবেশপথে টাইম বোমাসদৃশ ডিভাইস উদ্ধার

ডিএমপি ট্রাফিক পুলিশের তৎপরতায় আইফোন উদ্ধার, গ্রেফতার দুই ছিনতাইকারী

ঘরে ঘরে ডেঙ্গু, হাসপাতালে জায়গা নেই: ময়মনসিংহে উদ্বেগ

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় চত্বরে পরিবেশ সচেতনতায় লিফলেট ও চারা বিতরণ কর্মসূচি

ডেমরায় সিএনজি ও লেগুনা সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই অনুষ্ঠান বাতিল আন্তর্জাতিক ডেস্ক

কামরাঙ্গীরচরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নৌবাহিনীর বহরে যুক্ত হলো দেশীয় ভাসমান ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’