রাজধানীর মোহাম্মদপুর থানার বেরিবাঁধ এলাকায় মাইক্রোবাসে এসির গ্যাস লিকেজ পারে সিগারেট গ্যাস লাইটার দিয়ে ধরানোর সময় এতে আগুন লেগে দুইজন দগ্ধ হয়। দগ্ধরা হলেন,আবু হোসেন(৫২)পেশায় গাড়ি চালক চালক ও আবুল বাশার (৪০) একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী।
মঙ্গলবার(১৪ এপ্রিল)দুপুর ২ঃ০০ টার দিকে দগ্ধ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল বার্নে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তাদের হাসপাতালে নিয়ে আসা দগ্ধ আবুল হোসেনের স্ত্রী জেসমিন জানান,বেলা সাড়ে ১২টার দিকে মাইক্রোবাস নিয়েমোহাম্মদপুর বেরিবাঁধ পার হওয়ার সময় এসির গ্যাস লিকেজ ছিল যা তারা বুঝতে পারিনি। পরে সিগারেট ধরানোর সময় আগুনের ঘটনা ঘটে।পরে আমরাখবর পেয়ে দ্রুত তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে জরুরি বিভাগে নিয়ে আসি।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের জরুরী বিভাগের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ হারুনুর রশিদ জানান ,আবু হোসেনের ১২ শতাংশ দগ্ধ হয়েছে ও আবুল বাশারের দুই হাতে সামান্যই দগ্ধ হয়েছে আমরা তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রেখেছি।



















