টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 14 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে জমকালো বর্ষবরণে এমপি মনজুরুল ইসলাম

প্রতিবেদক
মোজাম্মেল হক
April 14, 2026 5:40 pm

দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান। দিনব্যাপী এ আয়োজনে উৎসবমুখর পরিবেশে মেতে ওঠেন সর্বস্তরের মানুষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) দিপংকর বর্মনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে ছিল মনোমুগ্ধকর শোভাযাত্রা, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বটতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তাভাতের আয়োজন। বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও বৈচিত্র্য তুলে ধরে দিনভর চলে নানা আয়োজন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা ও সম্ভাব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম (রিজু), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব আমিরুল বাহার, সম্পাদক নমিরুল ইসলাম সেনা চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম (মাজু), উপজেলা যুবদলের সদস্য সচিব তানভির চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আকাশ চৌধুরী, কৃষকদল সভাপতি ফজলে আলম শাহীন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশাফুল দ্দৌলা খান বাবু এবং সদস্য সচিব কামরুল শাহজাহান সিরাজ (শিপন)সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

এছাড়া সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক-রাজনৈতিক সংগঠনের অসংখ্য নারী-পুরুষ বর্ণিল সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি এমপি মোঃ মনজুরুল ইসলাম আয়োজক সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গ্রেফতারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস উদ্বার

নতুন দায়িত্ব পেলেন চৌধুরী আশিক মাহমুদ

কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ

সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে কোণঠাসা বড় জাহাঙ্গীর বাহিনী: অস্ত্র-গোলাবারুদসহ ৩ সদস্যের আত্মসমর্পণ, জিম্মি জেলে উদ্ধার

আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী

রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগল বিতরণ করেন এমপি ড. আতিক মুজাহিদ

গাজীপুরে দুই শতাধিক কারখানায় তিন দিনের ছুটি

১৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার, খরচ কত?

আমরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চাই : চিফ হুইপ