টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 15 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিতের ঘোষণা ইতালির

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 15, 2026 8:03 am

ইসরায়েলের সঙ্গে করা একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার ঘোষণা দিয়েছে ইতালি। মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই সিদ্ধান্তের কথা জানান।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা জানায়, চুক্তিটিতে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি গবেষণায় সহযোগিতা অন্তর্ভুক্ত ছিল। ভেরোনায় এক সংবাদ সম্মেলনে মেলোনি বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, “আমরা যে পরিস্থিতির মুখোমুখি, তা বিবেচনা করে সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।”

চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রসঙ্গ টেনে মেলোনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিকভাবে চালু রাখার প্রয়োজনীয়তার কথা বলেন। তার মতে, এই প্রণালি শুধু জ্বালানি সরবরাহের জন্য নয়, বৈশ্বিক সার বাজারের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রুশ গ্যাস ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রসঙ্গে মেলোনি জানান, রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বজায় রাখা হবে। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে এই চাপই শান্তি প্রতিষ্ঠার সবচেয়ে কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করেছে। ২০২৭ সালের মধ্যে এ বিষয়ে আরও অগ্রগতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ক্যাথলিক ধর্মগুরু পোপ লিওকে নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যেরও কড়া সমালোচনা করেন মেলোনি। তিনি এটিকে “অগ্রহণযোগ্য” বলে উল্লেখ করেন এবং ধর্মীয় নেতাদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রকে কৌশলগত মিত্র হিসেবে উল্লেখ করলেও মেলোনি স্পষ্ট করেন, মিত্রদের মধ্যেও ভিন্নমত থাকা স্বাভাবিক। তার ভাষায়, বন্ধু ও মিত্র হলে ভিন্নমত প্রকাশের সাহসও থাকতে হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
আবাসিক হোটেল থেকে মরাদেহ উদ্ধার

রাজধানীর রায়েরবাগ একটি বাসা থেকে মরাদেহ উদ্ধার করেছে পুলিশ

আরও ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

সৌদি বাদশার উপহার ঢাকা থেকে কুমিল্লা আসতেই উধাও ২০ কার্টন খেজুর

সিরাজদিখানে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গুরুতর আহত

ঢামেক হাসপাতালে হিসাব শাখার অফিস সহায়ক শেখ সোলেমানুর রহমান এর নামের দুর্নীতির অভিযোগ (পর্ব ১)

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ মোতায়েনের দাবি যুক্তরাষ্ট্রের

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

শরীরের বিভিন্ন ক্ষতস্থান পুরোপুরি সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে ঢামেক পরিচালক

প্রথমে মেয়ে,‘তারপর স্ত্রীর সর্বশেষ তোফাজ্জল হোসেন না ফেরার দেশে

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৪৬২০ পিস ইয়াবা, ৭.৫ কেজি গাঁজা উদ্ধার; ডাকাতিসহ ৭ আসামি গ্রেপ্তার