টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 1 April 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজদিখানে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গুরুতর আহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদন
April 1, 2025 5:23 pm

মুন্সীগঞ্জ সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন ইউনিয়ন পরিষদের(ইউপি)সাবেক চেয়ারম্যান এটিএম মোঃরুহুল আমিন (৬৫) আহত।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে সিরাজদিখান সদরের নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আহতের ছেলে মোঃসাকলাইন জানান,তার বাবা পায়ে হেঁটে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে স্থানীয় সন্ত্রাসী মনির, মিঠুন, দুলাল মেম্বারসহ আরও ৫-৬ জন দেশীয় অস্ত্র দিয়ে তার বাবার মাথা ও পায়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।আমরা প্রথমে আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য বিকেলের দিকে ঢামেকে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।তিনি আরো জানান,আমাদের নিজবাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার বসুনিয়া গ্রামে মৃত দীন মোহাম্মদের সন্তান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় মোঃ রুহুল আমিনকে হাসপাতালে আনা হয়েছে।তিনি জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) অবজারভেশনে রয়েছেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

রাজধানীতে অটোরিক্সা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যান্ত্রিক ত্রুটিতে বন্ধ এটিএম বুথ, ভোগান্তিতে গ্রাহকরা: ঈদের আগ থেকেই শুরু সংকট

বিশ্ব পরিবেশ দিবস আজ

কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক-১

ধামরাইয়ে ডিবি পরিচয়ে ছিনতাই, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে গ্রেপ্তার ৪

পাকিস্তানে ব্যর্থ আলোচনা,ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল মিত্রে আবারও ভয়াবহ যুদ্ধের শঙ্কা!

কক্সবাজারের রামুতে ৭০ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারী গ্রেফতার

কেন্দ্রীয় কারাগারে এক হাজতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা