টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 15 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জমকালো আয়োজনে ভোগনগরে বর্ষবরণ

প্রতিবেদক
মোজাম্মেল হক
April 15, 2026 11:15 am

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট শিমুলতলা ধানহাটিতে পহেলা বৈশাখ ১৪৩৩ উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ভোগনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজিউর রহমান। সঞ্চালনা করেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সাব্বির হোসেন (রয়েল)।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী মোছা. লাইজু বেগম, বীরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম (মাজু), ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম ও সাদেকুল ইসলাম, রহিম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নজরুল ইসলাম, ইউপি সদস্য শফিকুল ইসলাম ও আশরাফুল ইসলাম, কবিরাজহাট বাজার কমিটির সভাপতি মো. কালাম এবং রহিম বখশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিজ উদ্দিন।

এ ছাড়া ইউনিয়ন পরিষদের সচিব ও সহকারী সচিব, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। উৎসবমুখর পরিবেশে নতুন বছরকে বরণ করতে উপস্থিত মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
আয়োজনে: ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদ, বীরগঞ্জ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সু চির সাজার মেয়াদ কমিয়েছে মিয়ানমার, ক্ষমা পেলেন সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টও

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউপি’র কমিটির সচেতনতামূলক সভা

কলাগাছের ভেলায় নদী পারাপার, দুর্ভোগে শিক্ষার্থীসহ কয়েক গ্রামের মানুষ!

শীতের পর ঢাকায় মৌসুমের প্রথম বৃষ্টি

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত জেলা প্রশাসককে ফুলেল সংবর্ধনা

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লাখ টাকা খোয়া এক টাইলস মিস্ত্রি

ঢাকার খিলক্ষেত ও কাফরুলের ডেসকো সহকারি প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম ও একই পদে তার স্ত্রী মনিরা বেগমের দুর্নীতির অভিযোগ দুদুকে। তারা অঢেল সম্পদ গড়েছেন

ত্রিমূখী চক্রের থাবায় চট্টগ্রাম বন্দর!

রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু

কোনো হুমকির কাছে মাথা নত করবে না ইরান: ইরানি সংসদের স্পিকার