টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 15 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুল্ক হুমকিতে যুক্তরাষ্ট্রকে ‘কঠোর জবাব’ দেওয়ার সতর্কবার্তা চীনের

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 15, 2026 10:24 pm

ইরানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ তুলে চীনা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে কঠোর পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র যদি এই অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে, তাহলে বেইজিং ‘দাঁতভাঙা জবাব’ দিতে বাধ্য হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও জানান, সামরিক সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে চীন বরাবরই দায়িত্বশীল অবস্থান বজায় রাখে এবং এ ধরনের রপ্তানি দেশটির নিজস্ব আইন ও আন্তর্জাতিক বাধ্যবাধকতার আওতায় কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়।

এর আগে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, যেসব দেশ ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করবে, তাদের পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। যদিও প্রথম ঘোষণায় নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, বিশ্লেষকদের মতে এই বার্তাটি মূলত চীন ও রাশিয়াকে লক্ষ্য করেই দেওয়া। রোববার ‘সানডে মর্নিং ফিউচারস’ অনুষ্ঠানে মারিয়া বার্টিরোমোর সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হলে, চীন এই তালিকায় থাকবে কি না—জবাবে তিনি নিশ্চিত করেন যে, থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

“আমি সেদিন হব ক্ষান্ত,যেদিন বাংলাদেশের রোগীরা হবেন শান্ত”: স্বাস্থ্যমন্ত্রী

কোটচাঁদপুরের দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

কুমিল্লা দাউদকান্দিতে মোটরসাইকেলে ১০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল

ভাটারায় রিক্সা হারিয়ে ফেলায় রিক্সা টাকার জন্য মালিকের চাপ পরে রিক্সাচালক ফাঁস দিয়ে আত্মহত্যা

জুলাই ঘোষণাপত্র পূর্ণ বাস্তবায়নের দাবিতে টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত

বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান হলেন মামুন হাসান

ইরানি জাহাজ নিয়ে ট্রাম্পের দাবিকে ‘ভিত্তিহীন’ বলছে চীন

ডেঙ্গু মোকাবিলায় বীরগঞ্জে প্রশাসন–পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা

তিতাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ