টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 15 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশিসহ নথিহীন পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 15, 2026 10:31 pm

ইউরোপজুড়ে যখন অভিবাসন নীতি আরও কঠোর করা হচ্ছে, তখন সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে স্পেন। দেশটির সরকার প্রায় ৫ লাখ অনথিভুক্ত অভিবাসীকে বৈধ মর্যাদা দেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে। সরকার বলছে, অর্থনীতি, জনসংখ্যাগত চাপ এবং শ্রমঘাটতির বাস্তবতা বিবেচনায় এই পদক্ষেপ জরুরি। মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার এ কর্মসূচি অনুমোদন করেছে।

জানা যায়, সরকারের অনুমোদিত এই পরিকল্পনার আওতায় আবেদনকারীদের এক বছরের নবায়নযোগ্য বসবাস ও কাজের অনুমতি দেওয়া হবে। পরবর্তীতে তা স্থায়ী ব্যবস্থায় রূপ নিতে পারে। সরকারের হিসাবে, প্রায় পাঁচ লাখ মানুষ এই সুবিধার আওতায় আসতে পারেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এই সুবিধা পেতে আবেদনকারীদের অন্তত পাঁচ মাস স্পেনে বসবাসের প্রমাণ এবং পরিচ্ছন্ন অপরাধমুক্ত রেকর্ড দেখাতে হবে।

আরও জানা যায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আবেদন প্রক্রিয়া শুরু করা হবে, যা চলবে জুনের শেষ পর্যন্ত। অনুমোদন পেলে তারা বৈধভাবে কাজের সুযোগ, সামাজিক নিরাপত্তা নম্বর এবং সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আসবেন।

সরকারের মতে, এসব অভিবাসী ইতোমধ্যে স্পেনের অর্থনীতি ও জনসেবার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। বিশেষ করে কৃষি, পর্যটন ও সেবাখাতে তাদের অবদান উল্লেখযোগ্য। জনসংখ্যার বার্ধক্য মোকাবিলা এবং শ্রমবাজারে ঘাটতি পূরণে তাদের বৈধতা দেওয়া প্রয়োজন বলে মনে করছে মাদ্রিদ।

তবে বিরোধী দল পিপলস পার্টি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। তাদের অভিযোগ, সরকারের এমন উদ্যোগ ভবিষ্যতে আরও অবৈধ অভিবাসনকে উৎসাহিত করতে পারে। যদিও ক্যাথলিক চার্চসহ বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী ও সামাজিক সংগঠন এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে।

ইউরোপে ক্রমবর্ধমান কড়াকড়ি অভিবাসন নীতির মধ্যে স্পেনের এই পদক্ষেপ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। একইসঙ্গে এটিকে মানবিক ও অর্থনৈতিক বাস্তবতার সমন্বিত সিদ্ধান্ত হিসেবেও দেখছে অনেকে।

এদিকে স্পেন সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেখানে বসবাসরত বাংলাদেশি অভিবাসীরা। মঙ্গলবার আলজাজিরায় প্রকাশিত এক ভিডিও ক্লিপে বার্সেলোনায় বাংলাদেশি অভিবাসীদের উল্লাস করতে দেখা যায়। বৈধ হওয়ার সুযোগ তৈরি করায় প্রধানমন্ত্রী সানচেজকে ধন্যবাদ জানান তারা।

মুরুল ওয়াইদ নামের বাংলাদেশি একজন অভিবাসী আলজাজিরাকে বলেন, এখানে কাজ নেই, থাকার ঘর নেই। এখানে জীবনযাপন খুবই কঠিন। তাই এখন বৈধ হওয়ার প্রক্রিয়া শুরুর খবরে সবাই খুবই খুশি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২ হাজার কোটি টাকা আত্মসাৎ,সাবেক হাইকমিশনার মুনা তাসনিম ও তার স্বামীর নথি তলব

শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর

যুদ্ধের কারণে আরব আমিরাতে আটকে আছে বিএসসির জাহাজ ‘বাংলার জয়যাত্রা

ঢাকায় বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে জামায়াত

দাউদকান্দিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৯

কুমিল্লা কোতয়ালী থানা পুলিশের অভিযানে ১১৯০ পিছ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, শেষ সময় ১৫ নভেম্বর

শিক্ষকতার পাশাপাশি কাজি,২৯ শিক্ষককে শিক্ষা অধিদপ্তরের শোকজ

যুক্তরাষ্ট্রে কোভিড টিকার কার্যকারিতা বিষয়ক গবেষণা প্রকাশে বাধা

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ২৮৫ বোতল স্কাফ ও ১৫ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক