টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 16 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্ল্যাট গ্রহণে অনিয়ম,টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৬ মে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 16, 2026 6:34 pm

অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ৬ মে নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকার বিশেষ জজ-৫ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে নতুন এ তারিখ ধার্য করেন।

দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ মামলাটির শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে বিচারক ব্যস্ত থাকায় শুনানির তারিখ পিছিয়ে আগামী ৬ মে নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউক-এর সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে মামলা দাযের করে দুদক।

অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে, কোনো টাকা পরিশোধ না করেই, অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর ফ্ল্যাট (ফ্ল্যাট নং-বি/২০১, বাড়ি নং-৫এ ও ৫বি (পুরোনো), বর্তমানে-১১৩, ১১বি (নতুন), রোড নং-৭১) দখল নেন ও পরে রেজিস্ট্রি করেন।

গত জুলাই মাসে আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে একটি রিট করেন। সেই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট খসরুজ্জামানের তদন্ত তিন মাসের জন্য স্থগিত করেন। পরে চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়।

গত ১১ ডিসেম্বর তদন্ত শেষে দ-বিধির ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ব্রাজিলকে বিরল ‘ইরিটেটর’ ডাইনোসরের খুলি ফিরিয়ে দিচ্ছে জার্মানি

‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’, হোঁচট খেয়ে বললেন ব্রাজিল কোচ

লেবাননকে রক্ষায় অনড় ইরান, টানাপোড়েনে তেহরান-ওয়াশিংটন

এবার অ্যামোনিয়া সংকটে বন্ধ দেশের একমাত্র ডিএপি সার কারখানা

যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় সৌদিকে ধন্যবাদ জানালো ইরান

রাজধানীতে বিপুল সংখ্যক ‘সেক্স টয়’ জব্দসহ গ্রেপ্তার আট

ইউএনওর হাতে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ, এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর প্রতি ক্ষতিগ্রস্তদের কৃতজ্ঞতা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭১৯ মামলা

৪০ কোটি হাতকে দেশ গড়ায় নামতে হবে: প্রধানমন্ত্রী