টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 17 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর জীবন ‘‘বাঁচাতে’’ নিজের কিডনি দিলেন স্বামী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 17, 2026 8:27 am

ভালোবাসা শুধু অনুভূতির মধ্যেই সীমাবদ্ধ নয় বরং প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়েও তা প্রমাণ করা যায়। স্ত্রীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করে এমনই এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন শরীয়তপুরের জসিম উদ্দিন।

জানা যায়, গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের বাসিন্দা জসিম উদ্দিনের স্ত্রী মিনারা বেগম দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপসহ নানা জটিলতায় ভুগছিলেন। পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে, তার দুটি কিডনিই বিকল হয়ে গেছে। পাশাপাশি পেটে একটি টিউমারও শনাক্ত হয়। পরবর্তীতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার মাধ্যমে টিউমারের সমস্যা সমাধান হলেও কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ ও উপযুক্ত ডোনার না থাকায় সংকট আরও গভীর হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রথমে মিনারার মা কিডনি দিতে আগ্রহ প্রকাশ করলেও শারীরিক সমস্যার কারণে তা সম্ভব হয়নি। এ অবস্থায় স্ত্রীর জীবন রক্ষায় স্বামী জসিম উদ্দিন নিজেই কিডনি দিতে এগিয়ে আসেন। প্রয়োজনীয় পরীক্ষার পর গত ৫ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর বর্তমানে মিনারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন।

মিনারা জানান, আমার অসুস্থতার সময় আমরা ভীষণ দুশ্চিন্তায় ছিলাম। মা কিডনি দিতে চাইলেও তা সম্ভব হয়নি। তখন আমার স্বামী নিজেই এগিয়ে আসে। আমি অনেকবার নিষেধ করেছি, কিন্তু সে শোনেনি। এখন আল্লাহর রহমতে আমরা দুজনেই ভালো আছি।

অন্যদিকে জসিম বলেন, স্ত্রীর এমন অবস্থায় শুরুতে কী করব ঠিক বুঝতে পারছিলাম না। তখন সিদ্ধান্ত নিয়েছিলাম বাঁচলে একসঙ্গে বাঁচব, মরলেও একসঙ্গে মরব। নিজের ইচ্ছাতেই কিডনি দিয়েছি। স্ত্রীকে সুস্থ দেখতে পারাই আমার সবচেয়ে বড় পাওয়া।

২০০৭ সালে বিয়ে হওয়া এই দম্পতির এক সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে জসিম ঢাকায় চাকরি করে সংসার চালিয়ে আসছেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাটিকে ভালোবাসা ও আত্মত্যাগের বিরল উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। অনেকেই এটিকে ভালোবাসা ও ত্যাগের এক অনুকরণীয় উদাহরণ হিসেবে দেখছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলম্বিত দেনমোহরের মূল্যায়ন ও আদায়ে নীতিমালা চেয়ে হাইকোর্টের রুল

জমি সংক্রান্ত বিরোধীদের জোর ধরে ৪জন কে পিটিয়ে জখম।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের

রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ

জুনের শেষে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে জ্বালানি তেল

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেফতার

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেফতার

নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা

দ্রুতগামী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাই ওভারের ভিভাইডারের সাথে ধাক্কায় নিহত- ১ আহত-২

হামলার মধ্যেই পুরোদমে ক্ষেপণাস্ত্র তৈরি চালিয়ে যাচ্ছে ইরান

কুমিল্লা নগরীর কাটাবিলে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা