নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লাইন লিকেস থেকে বিস্ফোরণ হয়ে ৩জন দগ্ধ। দগ্ধরা হলেন, মোঃ হারুন অর রশিদ (৬০), মোছাঃ রুনা আক্তার (৪০) ও মোছাঃ মিম (১৭)। তিনজনকেই জাতীয় বার্নে ভর্তি দেওয়া হয়েছে।
রোববার (২৩ মার্চ) ভোরে এই ঘটনা ঘটে পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।
জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সকালের দিকে ফতুল্লা থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে জাতীয় বার্নের জরুরী বিভাগে নিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে রুনা আক্তারের শরীরে বসতি শতাংশ দগ্ধ হয়েছে, মোঃ হারুন অর রশিদের শরীরের এক শতাংশ দগ্ধ হয়েছে,ও মিমের শরীরের এক শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে রুনা আক্তারকে ভর্তি দেওয়া হয়েছে এবং বাকি দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে। রুনার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি ।



















